পুবের কলম ওয়েবডেস্কঃ কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি রবিবার দাবি করেছেন সরকারের "অবহেলার" কারণে করোনা ভাইরাস মহামারিতে মৃত্যু হয়েছে ৪০  লাখ ভারতীয়র ।রাহুল আরও বলেছেন কেন্দ্র বলেছিল কোভিডে মৃত ভারতীয়দের পরিবার পিছু চারলক্ষ টাকা দেওয়া হবে। রাহুল নিজের ট্যুইটারে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের স্ক্রিনশটও পোস্ট করেছেন। যেখানে বলা হচ্ছে  ভারতে   কোভিডে  মৃত্যুর সংখ্যা , পৃথিবী জুড়ে বিশ্ব স্বাস্থ্যসংখ্যা যে মৃত্যুর সংখ্যাকে সামনে নিয়ে এসছে, তাকেও থমকে দেবে।

 প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানিয়ে বলেন "মোদিজি সত্য বলেন না, অন্যদেরও বলতে  দেন না। তিনি এখনও মিথ্যা বলেন যে অক্সিজেনের অভাবে কেউ মারা যায়নি!"

রাহুল  রিপোর্টের স্ক্রিনশট সহ হিন্দিতে একটি  ট্যুইট করে নিজের বক্ত্যবের সত্যতাও তুলে ধরেন।  "আমি আগেও বলেছিলাম - কোভিডের সময় সরকারের অবহেলার কারণে, পাঁচ লাখ নয়, ৪০ লাখ ভারতীয় মারা গেছে," বলছেন প্রাক্তন কংগ্রেস প্রধান।

দ্ব্যর্থহীন ভাষায় রাহুল বলেন "আপনার দায়িত্ব পালন করুন, মোদিজী  - প্রত্যেক (কোভিড) আক্রান্তের পরিবারকে চার লাখ টাকা ক্ষতিপূরণ দিন," উল্লেখ্য শনিবারেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বিশ্ব স্বাস্থ্যসংখ্যার কোভিডে  মৃত্যুর হারের গণনা পদ্ধতি নিয়ে প্রশ্ম তুলেছিল। কেন্দ্রের বক্তব্য ভারতের মত একটি সুবিশাল দেশে যার বিশাল জনসংখ্যা ও ভৌগোলিক বৈচিত্র  রয়েছে সেখানে   মৃত্যুর পরিসংখ্যান অনুমান করার জন্য হু এর পদ্ধতি প্রয়োগ করা যাবে না। কংগ্রেসের  অভিযোগ  যে সরকার প্রকৃত COVID-19 মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করেনি এবং মৃতদের পরিবারের সদস্যদের চার লক্ষ টাকা ক্ষতিপূরণও  দাবি করা হয়েছে।  রবিবার আপডেট হওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, চারটি নতুন মৃত্যু  সহ দেশে  কোভিডে মৃতের সংখ্যা ৫,২১,৭৫১ তে পৌঁছেছে। (২৪১ শব্দ)