০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অসমেও ৪০ লক্ষ ভোটারের নাম বাদ দেবে, আশঙ্কা সুস্মিতা দেবের

গুয়াহাটি, ২৭ জুলাই : অসমে ২০২৬ এ ভোটের আগে ৩০-৪০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হতে পারে বলে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেছেন, বিহারে যেভাবে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে একইভাবে অসমেও উদ্যোগ নেওয়া হবে।

শুধু অসম নয়, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল সহ গোটা দেশে এই ভোটার তালিকায় নিবিড় সংশোধন হবে। বিরোধী দলগুলি এক হয়ে প্রতিদিন সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ সরকার বিষয়টি নিয়ে সংসদে আলোচনাই করতে দিচ্ছে না। সুস্মিতা বলেন, বে আইনি বাংলাদেশী বলে যে অভিযান চালানো হচ্ছে তা শুধু মাত্র বাংলা ভাষার বিরোধিতা করতে।ভোটার তালিকা সংশোধনের পুরো ব্যাপারটাই বে আইনি এবং অসাংবিধানিক।

আরও পড়ুন: তেলেঙ্গানায় ভোটার তালিকার ছবির অপব্যবহারের অভিযোগ

নির্বাচন কমিশন নাগরিকত্ব নির্ধারণের কে? নির্বাচন কমিশন নাগরিকত্ব নিয়ে প্রশ্নই তুলতে পারে না। পারে একমাত্র স্বরাষ্ট্র মন্ত্রক। সুস্মিতা অসমের মানুষকে সতর্ক করে দিয়ে বলেছেন, বিজেপি কে একেবারে বিশ্বাস করবেন না। বিহারে ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে। সব রাজ্যেই করবে। ওরা বুঝতে পারছে অসমে ওদের জনসমর্থন কমেছে। তাই এই জিনিস করে ফের জিততে চাইবে।

আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ লাগাতে চান রাহুল , বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ নিশিকান্ত’র

আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেননি যে, যারা বে আইনি ভাবে এদেশে রয়েছে তাদের রেখে দাও। তিনি বলেছেন, নথি দেখানো সত্বেও তোমরা কেন বাংলাদেশী তকমা লাগিয়ে পুশব্যাক করছ? এখানকার মুখ্যমন্ত্রী বলছেন, সব দখলদারই বাংলাদেশী। এই লড়াইয়ে বিরোধী ঐক্য জরুরি। কংগ্রেসকেও জোরালো প্রতিবাদ করতে হবে।

আরও পড়ুন: রাহুল গান্ধির অভিযোগকে ‘ভুল ও ভিত্তিহীন’ বললো নির্বাচন কমিশন

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অসমেও ৪০ লক্ষ ভোটারের নাম বাদ দেবে, আশঙ্কা সুস্মিতা দেবের

আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার