০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাকিতে মধুচক্রের পর্দাফাঁস,  হোটেল মালিক-ম্যানেজার ও দেহ ব্যবসায়ীসহ গ্রেফতার ৫ 

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: টাকির এক হোটেল থেকে বড়সড় মধুচক্রের পর্দাফাঁস হল। বসিরহাটের হাসনাবাদ থানার টাকি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের টাকি চৌরঙ্গী সংলগ্ন এলাকার এক বেসরকারি হোটেল থেকে বড়সড় মধুচক্রের পর্দাফাঁস করল হাসনাবাদ থানার পুলিশ। দীর্ঘদিন ধরে ওই হোটেল থেকে মধুচক্র,  দেহ ব্যবসা সহ একাধিক দুষ্কর্মের অভিযোগ আসতো পুলিশের কাছে।

তারপর বৃহস্পতিবার ভোররাতে হাসনাবাদ থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর গেলে হাসনাবাদ থানার পুলিশ ওই হোটেলে হানা চালায়।

আরও পড়ুন: ১৯-বছরের পুরনো মামলায় গ্রেফতার পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব, উত্তেজনা পটনায়

এই হানা চালানোর ফলে হাতেনাতে ধরা পড়ে যায় দেহ ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল মালিকরা।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ মামলা: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ সিদ্দিকী

হোটেল মালিক, ম্যানেজার, মহিলা কেয়ারটেকার সহ ২ দেহ ব্যবসায়ী মহিলা সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ। ধৃত পাঁচজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

এই ব্যবসার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা অথবা এই ব্যবসার পিছনে বড়সড় কোনও চক্র রয়েছে কিনা খতিয়ে দেখছে হাসনাবাদ থানার পুলিশ।

ধৃত পাঁচজনকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। হোটেলটিকে ইতিমধ্যে সিল করেছে হাসনাবাদ থানার পুলিশ।

সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টাকিতে মধুচক্রের পর্দাফাঁস,  হোটেল মালিক-ম্যানেজার ও দেহ ব্যবসায়ীসহ গ্রেফতার ৫ 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার