১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্জাবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ বছরের শিশুর

পুবের কলম, ওয়েবডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক তিন বছরের শিশুকন্যার। মঙ্গলবার পঞ্জাবের রোপার এলাকার কিরাত সাহিবের কাছে এই দুর্ঘটনায় ঘটে। উনা থেকে নয়াদিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় তিন বছরের শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

এই মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে দেশজুড়ে এক রোমাঞ্চ তৈরি হয়েছে। সেখানে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু শুধুমাত্র সময়ের অপেক্ষা। ট্রায়াল রান শেষ হয়ে গিয়েছে।

আরও পড়ুন: পাক গুপ্তচর সংস্থাকে তথ্য পাচার, ‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে পাঞ্জাবে আটক এক নাবালক

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ায়, হিমাচল প্রদেশের উনা থেকে নয়া দিল্লি যাওয়ার সময় দুই ঘন্টা কমে গিয়েছে। উনার আম্ব আন্দাউরা স্টেশন থেকে নয়া দিল্লি স্টেশন পর্যন্ত চলে ট্রেনটি। এটি ভারতে চালু হওয়া চতুর্থ বন্দে ভারত ট্রেন।

আরও পড়ুন: পাঞ্জাবে বন্যা দুর্গতদের পাশে জামাআতে ইসলামী হিন্দ 

পুলিশ সূত্রে খবর,  বাবার সঙ্গে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল তিন বছরের শিশু। বাবার অলক্ষ্যেই শিশুটি বাবার পিছনে হাঁটতে শুরু করে। বাবা রেলপথ পার হয়েছে গেলেও শিশুটি পার হতে পারেনি।

আরও পড়ুন: পাঞ্জাবে ৫ কোটি টাকা আর্থিক সাহায্য অভিনেতা অক্ষয় কুমারের

এই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনা ঘটল, তা নয়। চলতি বছরের নভেম্বরেই গুজরাটের আনন্দের কাছে এই আধা-হাইস্পিড ট্রেনের ধাক্কায় বিয়াট্রিস আর্চিবল্ড পিটার নামে আহমেদাবাদের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছিল। ভালেজ ওভারব্রিজের কাছে বন্দে ভারত ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছিল। এই পথে বন্দে ভারত ট্রেন চলা শুরু হয়েছিল ৩০ সেপ্টেম্বর। তারপর থেকে একের  পর এক দুর্ঘটনা ঘটেছে। প্রথমে ৬ অক্টোবর, ভাটভা এবং মণিনগর রেলওয়ে স্টেশনের মধ্যে চারটি মহিষের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির সামনের প্যানেলের ক্ষতি হয়েছিল। তার পরদিনই, অর্থাৎ ৭ অক্টোবর আনন্দ স্টেশনের কাছে ট্রেনটি একটি গরুকে ধাক্কা দেয়, একটি ষাঁড়ের সঙ্গে ধাক্কা লাগে গুজরাতের অতুল স্টেশনের কাছে।

সর্বধিক পাঠিত

আমেরিকা হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পঞ্জাবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ বছরের শিশুর

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার