উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : স্থানীয় মানুষ ও পুলিশের তৎপরতায় একটি শিশুকে উদ্ধার করে সরকারি আশ্রয় স্থলে পাঠানো হলো সোমবার রাতে জয়নগরে। সোমবার দুপুরে জয়নগর থানার ঢোষা এলাকার একটি ইটভাটায় একটি ৫ বছরের শিশুকে দীর্ঘ ক্ষন এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় মানুষ জয়নগর থানায় খবর দেয়।
আরও পড়ুন:
আর তার পরেই জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জীর তৎপরতায় জয়নগর থানার এস আই অলকেন্দু ঘোষ ও তাঁর পুলিশ টিম ঢোষার ঐ ইটভাঁটা থেকে ঐ শিশুটিকে উদ্ধার করে জয়নগর থানায় নিয়ে আসে। তবে উদ্ধার হওয়া ঐ শিশুটি নাম পরিচয় কিছুই সঠিক ভাবে বলতে পারছে না।
সে কিভাবে ওখানে এলো তা জানার চেষ্টা করছে পুলিশ।আরও পড়ুন:
এদিকে উদ্ধার হওয়া শিশুটিকে এদিন রাতে জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জী ও এস আই অলকেন্দু ঘোষের উপস্থিতি চাইল্ড লাইনের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হল। আর এই শিশু টির নাম ও পরিচয় কারুর জানা থাকলে তাঁরা যেন জয়নগর থানায় যোগাযোগ করেন বলে এদিন জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জী জানালেন। তিনি বলেন আমরা চাই এই শিশুটি যেন দ্রুত তাঁর পরিবারের কাছে ফিরে যাক।