১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় আম-আদমি পার্টির মিছিল

ছবি সন্দীপ সাহা

পুবের কলম প্রতিবেদকঃ  স্কুলে নিয়োগ দুর্নীতি, অর্পিতা-পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যু নিয়ে  এবার কলকাতার রাজপথে নামলো অরবিন্দ কেজরিয়ালের দল আম আদমি পার্টি  (আপ)। রবিবার কলকাতার রামলীলা ময়দান থেকে মৌলালি-এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তাঁরা। মিছিলে তাঁদের দাবি, রাজ্যের বিভিন্ন দফতরে শূণ্যপদে নিয়োগ করতে হবে।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় ইস্যুতে একটি বোঝাপড়া ছিল বলে অনেকে মনে করেন। তবে ইদানিং কেজরিওয়ালের বেশকিছু কাজ এবং তাঁর দলের দুর্নীতির অভিযোগ সমালোচনার মুখে পড়েছে।

আরও পড়ুন: কলকাতায় অখিলেশ যাদব: ‘বিজেপিকে ফের হারাবেন দিদি’, আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান

আরও পড়ুন: কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান

আম আদমি পার্টির পক্ষ থেকে এদিন বলা হয়, স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে  আদালতের বাধা নেই, তাহলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না কেন? তাই রাজ্য  সরকারের কাছে তাঁদের আর্জি, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। এদিনের মিছিলে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এসেছিলেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় আম-আদমি পার্টির মিছিল

আপডেট : ৭ অগাস্ট ২০২২, রবিবার