১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হৃদরোগে আক্রান্ত আগুয়েরো, দীর্ঘদিন মাঠের বাইরে

পুবের কলম ওয়েবডেস্কঃ খেলতে নেমে শ্বাসকষ্টে ভোগায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল সার্জিও আগুয়েরোকে। ম্যাচে আলাভেসের সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা।ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচটিতে ৪১ মিনিটে হঠাৎ করেই বুকে চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় তাকে। মাঠেই কয়েক মিনিট ধরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে আসা এই তারকাকে।

পরে এক বিজ্ঞপ্তিতে বার্সেলোনা বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘আগুয়েরো শ্বাসকষ্ট বোধ করছিলেন। কার্ডিয়াক পরীক্ষা করানোর জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’ পরীক্ষা-নিরীক্ষার পর জানা গিয়েছে, আগুয়েরোর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছে। অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথমিয়ায় ভুগছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। এই সমস্যার কারণে আগামী তাকে তিন মাস ফুটবল থেকে বাইরে থাকতে হবে। ডা. জোসেপ ব্রুগাদার অধীনে ডায়াগনস্টিক ও থেরাপির মধ্য দিয়ে যেতে হবে আগুয়েরোকে।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে BLO-র মৃত্যু, মুর্শিদাবাদে শোক ও রাজনৈতিক তরজা

আরও পড়ুন: এসআইআর শুনানির নোটিস, আতঙ্কে হৃদরোগে মৃত্যু মুর্শিদাবাদের বাসিন্দার
ট্যাগ :
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হৃদরোগে আক্রান্ত আগুয়েরো, দীর্ঘদিন মাঠের বাইরে

আপডেট : ২ নভেম্বর ২০২১, মঙ্গলবার