পুবের কলম ওয়েবডেস্ক: ভোটমুখী গুজরাতে প্রচারে মাটি কামড়ে পরে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করে চলেছেন একের পর এক জনসভা এবং রোড শো।

https://twitter.com/narendramodi/status/1596911869679513603?t=ACtenyjP3oU6aNhXoYrCpg&s=19

রবিবার সন্ধ্যায় প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ রোডশো করলেন মোদি।

১ ডিসেম্বর গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ।তার আগে এটিই দীর্ঘতম রোড শো।

মোট ১২টি বিধানসভা এলাকার মধ্যে দিয়ে যায় মোদির এই রোডশো। বিমানবন্দর থেকে কামরেজ এরিয়া পর্যন্ত নরেন্দ্র মোদির এই রোড শো দেখার জন্য রাস্তার পাশে ছিল জনতা জনার্দনের ভিড়।

মোদির নামে স্লোগান উঠতেও দেখা গেল।

উল্লেখ্য পতিদারদের মধ্যে আপের জনপ্রিয়তা যথেষ্ট। রাজনৈতিক পর্যবেক্ষদের একাংশ মনে করছেন যে ১২ টি বিধানসভার মধ্যে দিয়ে এই রোডশো গিয়েছে তার মধ্যে চারটি পতিদার অধ্যুষিত।সুরাত (উত্তর), ভারাচ্চা রোড, কাতারগ্রাম, কারাঞ্জ, কামরেজের মতো আসনগুলিতে সংখ্যাগুরু পতিদার সম্প্রদায় ৷ তাই কি শেষ মূহুর্তের প্রচারে গেরুয়া শিবিরের পালে হাওয়া টানতেই মোদির এই রোডশো।