পুবের কলম ওয়েবডেস্কঃ মুম্বইয়ে প্রথম ইনিংসে ভারতের দশটি উইকেট নিয়ে জিম লেকার ও অনিল কুম্বলের পাশে নিজের নাম লিখিয়ে ফেলেছিলেন নিউজিল্যান্ড স্পিনার আজাজ প্যাটেল। ভারতের দ্বিতীয় ইনিংসেও চারটি উইকেট তুলে নিয়ে নতুন নজির গড়লেন কিউই এই স্পিনার।
আরও পড়ুন:
ভারতের মাটিতে প্রথম কোনও বিদেশি ক্রিকেটার হিসেবে একটি টেস্টে ১৪ টি উইকেট নেওয়ার বিরল নজির সৃষ্টি করলেন অজাজ প্যাটেল। দ্বিতীয় ইনিংসে তার শিকার ময়ানক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, শ্রেয়স আইয়ার এবং জয়ন্ত যাদব। বিদেশি হিসেবে শুধু ১৪ টি উইকেট নিয়ে বিরল নজির সৃষ্টি করাই নয়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম কোন ক্রিকেটার হিসেবে একটি টেস্টে ১৪টি উইকেট নেওয়ার নজিরও সৃষ্টি করলেন আজাজ প্যাটেল