পুবের কলম প্রতিবেদক: সামনের বছর লোকসভা নির্বাচন। তার আগে এ বছর বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা ভোট। তাই রণকৌশল ঠিক করতে এবার কলকাতায় সমাজবাদী পার্টির জাতীয় সম্মেলন বসছে কলকাতায়। ১৮-১৯ মার্চের সেই সম্মেলনে যোগ দিতে আগের দিনই কলকাতায় আসছেন এসপি সুপ্রিমো অখিলেশ যাদব।
আরও পড়ুন:
কলকাতায় এসে ১৭ মার্চ, শুক্রবার তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে।
অখিলেশ তৃণমূলনেত্রীর কালীঘাটের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করবেন বলে সূত্রের খবর।আরও পড়ুন:
এ সপ্তাহেই দিল্লিতে বিরোধী শিবিরের বৈঠক হওয়ার কথা। বৈঠকটি ডেকেছেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। সেখানে মমতার হাজির থাকার কথা। তার আগে দুই গুরুত্বপূর্ণ বিরোধী নেতা একপ্রস্থ আলোচনা করে নেবেন নিজেদের মধ্যে বলে মনে করছে ওয়াকিফহাল মহল।
আরও পড়ুন:
শুক্রবারই দলের সমস্ত বিধায়ক, সাংসদদের নিয়ে পঞ্চায়েত নির্বাচনের পরিকল্পনা করতে বৈঠক করবেন বলে জানান গিয়েছে। অখিলেশ মমতার সঙ্গে সেক্ষেত্রে বিকেলর দিকে দেখা করবেন। পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশে ১২২টি লোকসভা আসন রয়েছে। তাই লোকসভা নির্বাচনে এই দুটি রাজ্যের ভূমিকা বিরোধী শিবিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৯-এর লোকসভার আগে বিরোধী শিবিরের ঐক্যের একটি প্রচেষ্টা দেখা গিয়েছিল।
কিন্তু শেষমেষ তাতে কোনও কাজ দেয়নি।আরও পড়ুন:
এবার মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, ২০২৪-এ তার দল একাই লড়বে। এই প্রেক্ষিতে শনিবার মমতা-অখিলেশের সাক্ষাতে গুরুত্বপূর্ণ কোনও কথা হবে, নাকি সেটা নিছকই সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এ নিয়ে দেখা যাচ্ছে জল্পনা। দুজনের সম্পর্ক অত্যন্ত ভালো। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি মমতাকে সমর্থন দিয়েছিল। অপরদিকে ২০২২ সালে উত্তরপ্রদেশে গিয়ে অখিলেশের হয়ে ভোটপ্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।