পুবের কলম ওয়েব ডেস্ক: মাহসা আমিনির মৃত্যুর খবর প্রচার করা দুই নারী সাংবাদিকের বিরুদ্ধে সিআইএ, এমআই-৬, মোসাদ এবং সউদি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলেছে ইরান সরকার। এই সাংবাদিকরা হলেন- নিলুফার হামেদি এবং এলাহে মুহম্মদি। এদের দু’জনকেই কয়েক সপ্তাহ ধরে নির্জন কারাগারে আটক রাখা হয়েছে। ২২ বছর বয়সী মাহসা আমিনি মারা যাওয়ার পরে হাসপাতালে তার পরিবারের ছবি তুলেছিলেন নিলুফার হামেদি।
আমিনির জানাযায় নারীদের হিজাব খুলে ফেলার খবর প্রকাশ করেছিলেন এলাহে মুহম্মদি। গত সপ্তাহে জাতীয় টিভিতে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রক ও ইসলামিক রেভুলেশনারি গার্ড দুই সাংবাদিকের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করার অভিযোগ তোলে। ওই দুই পশ্চিমাপন্থী সাংবাদিকের প্রচারিত খবরের কারণেই দেশজুড়ে এই বিক্ষোভের শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়। এই বিক্ষোভে ৪০ জনেরও বেশি সাংবাদিককে আটক করেছে ইরানি পুলিশ। উল্লেখ্য, ইরান প্রথম থেকে দেশের অস্থিরতা ও বিক্ষোভের জন্য পশ্চিমাদের দায়ী করে আসছে। প্রেসিডেন্ট রাইসি ও সর্বোচ্চ নেতা খামেনি জানান, ইরানের ইসলামি চরিত্র ধ্বংস করতে চক্রান্ত করছে যায়নবাদী সরকার ও তার সমর্থকরা। পশ্চিমারা চাইছে, ইরানি মহিলাদের মাথা থেকে ধর্মীয় পোশাক খুলে ফেলে দেশর মূল্যবোধ ও নীতিকে নষ্ট করতে। উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর মাহসা আমিনি নামের ২২ বছর বয়সি এক কুর্দ তরুণী পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান। চলমান এই বিক্ষোভে শতাধিক নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। শুরুতে এই বিক্ষোভ হিজাবের বিরুদ্ধে ছিল কিন্তু বর্তমানে এটি পশ্চিমা উসকানিতে সরকার-বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে।আমিনির মৃত্যুর খবর প্রচারকরা সিআইএ এজেন্ট’
ইমামা খাতুন
প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২২, ১৪:০৯
আরও খবর
রাজস্থানে দুর্ঘটনায় প্রাণ গেল মালদার তিন যুবকের, ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে সরব এলাকাবাসী
হিমাচল প্রদেশে ভয়াবহ ধস, চলন্ত গাড়ির ওপর পাথর পড়ে অন্তত ১৩ জনের প্রাণহানি
ঘুড়ি কেড়ে নিলো একটি ৯ বছরের বালকের জীবন, পুকুরে তলিয়ে গেল রোহন
ঝাড়ফুঁকের ভরসাই কাল হল, সাপের কামড়ে রায়গঞ্জে গৃহবধূর মৃত্যু
ভয়াবহ দুর্ঘটনায় পুকুরে উল্টে গেল ইঞ্জিন ভ্যান, চালকের খোঁজে তল্লাশি অব্যাহত
ভয়াবহ দুর্ঘটনায় পুকুরে উল্টে গেল ইঞ্জিন ভ্যান, চালকের খোঁজে তল্লাশি অব্যাহত
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯, বিষাক্ত মিথেন গ্যাসের জেরে ব্যাহত উদ্ধারকাজ
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯, বিষাক্ত মিথেন গ্যাসের জেরে ব্যাহত উদ্ধারকাজ
জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টিতে ভয়াবহ হড়পা বান, পুঞ্চ ও রজৌরিতে মৃত অন্তত ১০
জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টিতে ভয়াবহ হড়পা বান, পুঞ্চ ও রজৌরিতে মৃত অন্তত ১০
ইসরায়েলি হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ফিলিস্তিনি কিশোর ফুটবলারের
ইসরায়েলি হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ফিলিস্তিনি কিশোর ফুটবলারের
মিয়ানমার উপকূলে রোহিঙ্গা বোঝাই দুই নৌকাডুবি, ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা
মিয়ানমার উপকূলে রোহিঙ্গা বোঝাই দুই নৌকাডুবি, ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা
পুরীর রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত ১, আহত শতাধিক
পুরীর রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত ১, আহত শতাধিক
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র