০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার ইরানে রাষ্ট্রদূত নিয়োগ আমিরশাহীর

পুবের কলম ওয়েব ডেস্কঃ কুয়েতের পর এবার ইরানে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী। সম্পর্ক ছিন্নের দীর্ঘ ছয় বছর পর আমিরশাহী তেহরানে রাষ্ট্রদূত প্রেরণ করবে। রবিবার এক বিবৃতিতে আমিরশাহী জানিয়েছে, তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন রাষ্ট্রদূত সাইফ মুহাম্মদ আল-জাবি কয়েকদিনের মধ্যেই দায়িত্ব পালন শুরু করবেন।

আরও পড়ুন: ভয়াবহ যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলের বিরূদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরান

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা বাড়ানোর জন্য আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার আলোকে রাষ্ট্রদূত নিয়োগ হল।’ গত ২৬ জুলাই ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আধুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন: ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

আরও পড়ুন: চিনের থেকে মাক-৩ গতির বিধ্বংসী মিসাইল কিনছে ইরান

উল্লেখ্য, সউদি আরবে শিয়া ধর্মনেতা নিমর আল- নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বিক্ষোভকারীরা ইরানে সউদি আরবের কূটনৈতিক মিশনে হামলা চালায়। এর প্রেক্ষিতে সউদি মিত্র আমিরশাহী ২০১৬ সালে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তবে দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে সম্প্রতি আবারও আলোচনা শুরু হয়। এর অংশ হিসেবে তেহরানে আবারও রাষ্ট্রদূত পাঠাচ্ছে আমিরশাহী।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার ইরানে রাষ্ট্রদূত নিয়োগ আমিরশাহীর

আপডেট : ২২ অগাস্ট ২০২২, সোমবার