পুবের কলম ওয়েবডেস্কঃ অতীতের রীতি মেনে অমানবিক উপায়ে ঝাঁকে ঝাঁকে ডলফিন হত্যা আজও চলছে ডেনমার্কের ফারো দ্বীপে। সমুদ্রের অন্যতম বুদ্ধিমান এই মাছদের যুক্তিহীন হত্যালীলার কারণে ফের একবার ক্ষোভের সঞ্চার হয়েছে পরিবেশ ও প্রাণীবিদদের মনে। ’গ্রিন্ডাদ্রাপ’ নামক এই বার্ষিক ডলফিন শিকার অনুষ্ঠানে তিমি শিকারিরা অসংখ্য হোয়াইট সাইডেড ডলফিনকে হত্যা করে।
আরও পড়ুন:
শনি ও রবিবার দুইদিন ধরে চলে এই ডলফিন হত্যার পালা। ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপটিই এখন ইউরোপে শেষ এমন কোনও জায়গা যেখানে স্তন্যপায়ীদের ঘটা করে হত্যা করে নির্মম শিকারিরা।
স্থানীয় সূত্র ও স্বেচ্ছাসেবী সংস্থা ব্ল্যু প্ল্যানেট সোস্যাইটি জানাচ্ছে– এবছর অন্তত ১–৪০০টি হোয়াইট সাইডেড ডলফিন শিকার করা হয়েছে।আরও পড়ুন:
ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন– ডেনমার্ক সরকার ও ফারো দ্বীপ কর্তৃপক্ষের কাছে এই নির্মম হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা। পশুপ্রেমীরা বলছেন– এবছরের এই শিকারের ঘটনা রেকর্ড তৈরি করেছে। ব্ল্যু প্ল্যানেট সোস্যাইটির টুইট– ’সাম্প্রতিক গ্রিন্ডাদ্রাপের সঙ্গে কোনও কিছুই মেলে না। ১৩ই আগস্ট ভালভায় ৪৩০টি ডলফিনকে হত্যার ঘটনা ঘটে।’