পুবের কলম ওয়েবডেস্ক: ধর্মান্তরণ বিরোধী আইন নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও রাজস্থান সরকারকে নোটিশ পাঠিয়েছে। মামলাকারীদের দাবি, এই ধরনের আইন সংবিধানপ্রদত্ত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী এবং ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ করছে।
আরও পড়ুন:
আইন সংশোধনের পর তা এতটাই কঠোর করা হয়েছে যে অভিযুক্তদের জামিন পাওয়ার সুযোগও প্রায় বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ।
আদালত জানিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যগুলিকে নিজেদের অবস্থান জানাতে হবে।আরও পড়ুন:
আবেদনকারীদের মধ্যে রয়েছে সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস নামের একটি সংস্থা। তাদের আইনজীবীর বক্তব্য, এসব আইনে ভিনধর্মে বিয়েকেও অপরাধ হিসেবে দেখানো হচ্ছে। প্রধান বিচারপতি বি. আর. গাভাই ও বিচারপতি কে. বিনোদ চন্দ্রনের বেঞ্চ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে ছয় সপ্তাহ পর।