০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানি গোয়েন্দা সংস্থার নতুন প্রধান নিয়োগ

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার নতুন কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির সবচেয়ে ক্ষমতাধর এই গোয়েন্দা সংস্থার পূর্ববর্তী প্রধান পদত্যাগ করেছেন। আইআরজিসি’র মুখপাত্র রমজান শরিফ এক বিবৃতিতে জানান, গোয়েন্দা সংস্থার পুরনো প্রধান হোসেইন তায়েবের জায়গায় নতুন দায়িত্ব নিয়েছেন মুহাম্মদ কাজেমি। এর আগে তিনি আইআরজিসির কাউন্টার ইন্টেলিজেন্স শাখার প্রধানের দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি নিয়ে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে, শুনানি ১২ জুন!

৫৯ বছরের হোসেইন তায়েব আগে ইরানের গোয়েন্দামন্ত্রকের শীর্ষ কর্মকর্তা ছিলেন। ২০০০ সালের শেষ দিকে তাকে আইআরজিসিতে নিয়োগ দেওয়া হয়। ২০০৮ সালে তাকে আধাসামরিক বাহিনী বাসিজ অর্গানাইজেশনের প্রধান নিয়োগ করা হয়। এক বছর পর আইআরজিসি’র গোয়েন্দা শাখা চালু হলে তায়েবকে এর প্রধান করা হয়।

আরও পড়ুন: বনসহায়ক নিয়োগ নিয়ে দ্রুত শুনানি শুনলো না অবকাশকালীন ডিভিশন বেঞ্চ

আরও পড়ুন: সউদি বাদশাহকে তেহরানে আমন্ত্রণ জানালেন ইরানি প্রেসিডেন্ট

তায়েবকে কেন সরানো হল তা জানাননি আইআরজিসির মুখপাত্র। শুধু জানিয়েছেন, হোসেইন তায়েবকে বাহিনীর কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামির একজন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুই দিন আগে অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে হোসেইন তায়েবকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে ইরানের কোনও কর্মকর্তা মন্তব্য করেননি। তবে দুই দিনের মাথায় তার পদে বদল আনার আনুষ্ঠানিক ঘোষণা দিল তেহরান।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানি গোয়েন্দা সংস্থার নতুন প্রধান নিয়োগ

আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার