০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে ধর্মীয় নেতাকে হত্যা

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানিকে (৭৫) গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দেশটির উত্তরাঞ্চলের মাজানদারান প্রদেশের বাবুলসার শহরের একটি ব্যাঙ্কে এ ঘটনা ঘটে। নিহত আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের অন্যতম সদস্য ছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন, তা বাছাই করেন এ অ্যাসেম্বলির সদস্যরা। মাজানদারান প্রদেশের গভর্নর বলেন, হামলাকারী ব্যাঙ্কেরই একজন নিরাপত্তা প্রহরী। তাকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্যরা ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়োগ দিয়ে থাকে। এ কমিটি সুপ্রিম নেতার কার্যক্রম পর্যবেক্ষণ করে থাকে এবং তাকে ধর্মীয় বিধান অনুযায়ী অযোগ্য ঘোষণা করে থাকে। এর সদস্য সংখ্যা ৮৮ জন। তাদেরই একজন ছিলেন আয়াতুল্লাহ সোলেইমানি। এর আগে তিনি বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৭ বছর দায়িত্ব পালনের পর ২০১৯ সালে তিনি অবসরে যান।

ইরানে ধর্মীয় নেতাকে হত্যা

আরও পড়ুন: ভয়াবহ যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলের বিরূদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরান

আরও পড়ুন: ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সব মার্কিন ঘাঁটি ধ্বংস, নিখুঁতভাবে টার্গেটে হামলা করছে ইরান: প্রাক্তন মার্কিন সেনা কর্নেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানে ধর্মীয় নেতাকে হত্যা

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার