পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বেফাঁস দিলীপ ঘোষ। বাংলায় সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন বিজেপির প্রার্থী। তাঁর হুঁশিয়ারি, বাংলায় পুলওয়ামা কিংবা বালাকোটের মতো সার্জিক্যাল স্ট্রাইক হবে। সোমবার দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে এমনই মন্তব্য করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। ভূপতিনগরে এনআইএ-এর ওপর হামলা নিয়েও সরব হন দিলীপ।
তিনি বলেন, “যারা রাষ্ট্রদ্রোহী, যারা বোম-বন্দুকের কারখানা বানাচ্ছে, যাদের সঙ্গে বিদেশের হাত আছে, তাদের সবার ঘরে ঘরে যাবে এনআইএ। যখন খুশি যাবে। এখানে পুলওয়ামা, বালাকোটের থেকেও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে।”আরও পড়ুন:
এদিকে, বিজেপি প্রার্থীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ দোলা সেন। তিনি বলেন, "মানুষই এর জবাব দেবেন।
আগেও দিয়েছেন। দিলীপ ঘোষকেও মানুষই জবাব দেবেন।"আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বরে বিস্ফোরণের ঘটনায় গত শনিবার (৬ এপ্রিল) ভূপতিনগরের পাঁচ জায়গায় তল্লাশি চালায় এনআইএ। তৃণমূলের বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা-কে গ্রেফতার করে তদন্তকারীরা। গ্রেফতারির সময় মনোব্রতর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তদন্তকারীদের ওপর চড়াও হয় গ্রামবাসীরা। আক্রান্ত হয় কেন্দ্রীয় এজেন্সি।