পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটের ফল প্রকাশের পর বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। রাজ্যে বিজেপির সরকার গঠিত হতেই এবার পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হল। দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হল। এরা হলেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং থানার সাব ইনস্পেক্টর সুকুমার রুইদাস।
আরও পড়ুন:
অভিযোগ উঠেছে, বিজেপি প্রার্থীর সঙ্গে ওই পুলিশ কর্মীদের বচসা বাঁধে তারপরেই তাঁরা বিশ্বজিৎকে শারীরিকভাবে হেনস্থা করেন।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও (সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল) ভাইরাল হয়। তাতে দেখা ওই বিজেপি প্রার্থীকে মারধর করতে দেখা যায়। এদিকে, তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, ফল ঘোষণার পরের দিন বারুইপুর পশ্চিমে বিভিন্ন দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছিল। এই ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। সেই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ জানানো হয়। সেই অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে যান বারুইপুর থানার আইসি, সাব ইনস্পেক্টর সহ একাধিক পুলিশ কর্মী। বিজেপির প্রার্থী অভিযোগ তোলেন এরপর কোনও রকমের প্ররোচনা ছাড়াই পুলিশ মারধর করে। এমনকি তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলাও করা হয়েছে। এনিয়ে থানায় অভিযোগ জানান বিজেপি প্রার্থী। তারভিত্তিতে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। তাতে পুলিশ কর্মীদের দোষ খুঁজে পাওয়ায় দুজনকে এবার সাসপেন্ড করা হল।