২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউপিতে বিজেপিই, পঞ্জাব আপের, গোয়ায় কিং মেকার তৃণমূল !

পুবের কলম ওয়েবডেস্ক: বুথ ফেরত সমীক্ষা সর্বদা সঠিক হয় না, তবে বহুবার তা মিলেও যায় একেবারেই। সোমবার ছিল ইউপির শেষ দফার নির্বাচন। ভোট শেষ হতেই সামনে আসে বুথফেরত সমীক্ষা। বেশিরভাগ সমীক্ষা বলছে, পঞ্জাব যেতে পারে আপের হাতে। উত্তরপ্রদেশে থাকবে সেই বিজেপিই। তবে আসন কমার সম্ভাবনা তাদের। উত্তরাখণ্ডে অবশ্য বিজেপির ফল অনেকটাই খারাপ হতে পারে বলে সমীক্ষায় উঠে এসেছে। ২০১৭ তৈ উত্তরাখণ্ডে বিজেপি পেয়েছিল ৫৬টি আসন। সেই জায়গায় এবার তাদের থামতে হতে পারে ৩৫ আসন নিয়ে। পঞ্জাবে ২০১৭-র নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৭৭টি আসন। সেই জায়গায় তারা এবার সর্বোচ্চ ১৯-২২ আসন পেতে পারে। যদিও কেউ কেউ তাদের ৩১ আসন পর্যন্ত দিচ্ছে। গোয়ায় গত নির্বাচনেও কংগ্রেসের থেকে পিছনে ছিল বিজেপি। কংগ্রেস যেখানে ১৭ আসন পেয়েছিল, বিজেপি পেয়েছিল ১৩ আসন। তারপরেও জোট করে সরকার গড়েছিল তারাই। মণিপুরেও এগিয়ে থাকছে বিজেপি। সেই অর্থে ফল খানিকটা খারাপ হলেও এখনও পর্যন্ত বিজেপির পালেই হাওয়া বলে মনে হচ্ছে। তবে গোয়ায় তৃণমূল কংগ্রেস চমক দেখাতে পারে।

আরও পড়ুন: বিজেপিতে বড় ধাক্কা, গোর্খাল্যান্ডের দাবি সরিয়ে ‘উন্নয়নের’ লক্ষ্যে তৃণমূলে নাম লেখালেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক

আরও পড়ুন: বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউপিতে বিজেপিই, পঞ্জাব আপের, গোয়ায় কিং মেকার তৃণমূল !

আপডেট : ৮ মার্চ ২০২২, মঙ্গলবার