পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তির আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রিমোটের সাহায্যে এই আবরণ উন্মোচন করেন প্রধানমন্ত্রী। রাজপথের নাম আজ থেকে পরিবর্তন করে হল কর্তব্য পথ। মণিপুরী শঙ্খ বাদ্যম বা শঙ্খধ্বনি ও তার সঙ্গে কেরলের চন্দা ও পঞ্চবাদ্যমের বাজিয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজানো হয় আইএনএ মার্চিং সং-‘কদম কদম বড়ায়ে যা’।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে দিল্লির ইন্ডিয়া গেটে বসানো হয়েছিল নেতাজির হলোগ্রাম মূর্তি। উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
সেইদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, দেশের প্রতি নেতাজির অবদানের কথা মাথায় রেখেই শীঘ্রই সেখানে দেশনায়কের গ্রানাইটের মূর্তি বসাবে কেন্দ্র। সেই মতো এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজির মূর্তির আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। আগে ঠিক ছিলগত ১৫ অগাস্টের মধ্যে গ্রানাইটের মূর্তিটির উদ্বোধন করা হবে।
যদিও কাজ সম্পূর্ণ না হওয়ায় তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি।আরও পড়ুন:
নেতাজির মূর্তি তৈরির প্রধান ভাস্কর হলেন অরুণ যোগীরাজ। একটি দল ২৮ ফুট উঁচু এই কাঠামোটি খোদাই করতে ২৬ হাজার ঘণ্টা কাজ করেছে। মূর্তিটি ২৮০ মেট্রিক টন ওজনের গ্রানাইটের একটি অখণ্ড ব্লক থেকে কেটে বানানো হয়েছে। এই মূর্তিটির ওজন ৬৫ মেট্রিক টন। কেন্দ্রের তরফে জানানো হয়, ১৪০ চাকার ১০০ ফুট লম্বা এক বিশেষ ট্রাকে করে তেলাঙ্গানার খাম্মাম থেকে নয়াদিল্লি পর্যন্ত ১৬৬৫ কিলোমিটার নিয়ে আসা হয় বিশাল গ্রানাইট পাথর।
আরও পড়ুন: