পুবের কলম, ওয়েবডেস্ক: আক্রোশ যে কত ভয়াবহ রূপ নিতে পারে তার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ। ঘটনায় স্তম্ভিত গোটা সমাজ। টিভিতে ক্রাইম শো দেখে বীভৎস হত্যালীলা চালিয়ে এক ১২ বছরের বন্ধুকে খুন করল তারই তিন নাবালক বন্ধু। পুলিশ সূত্রে খবর, প্রথমে সাইকেলের চেন দিয়ে শ্বাসরোধ করে, তার মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়। পরে ধারালো ছুরি দিয়ে গলার কেটে দেওয়া হয়।
তার পর রক্তাক্ত, ছিন্নভিন্ন দেহ প্লাস্টিকের ব্যাগে মুড়ে বাড়ির কাছে পাথরের স্তূপে ফেলে দেয় অভিযুক্তরা। ব্যাগের ভিতর রক্তের ছাপ দেখে এক মহিলার সন্দেহ হয়। তিনিই প্রথম পুলিশকে খবর দেন। বারঘাট থানার পুলিশ দেহ উদ্ধার করে। তিনজন নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদের আদালতে পেশ করা হয়। তাদের ১৪ দিনের জন্য সংশোধনাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বারঘাট থানার ইনস্পেক্টর প্রসন্ন শর্মা জানিয়েছেন, তিনজন নাবালকের বয়স ১৬, ১৪ ও ১১ বছর। তিনজনেই রবিবার সিওনি জেলা সদর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে মাগারকাঠা গ্রামের একটি নির্জন এলাকায় এই নারকীয় হত্যালীলা চালায়। উদ্ধার হওয়া ছুরি ছাগল কাটার জন্য ব্যবহৃত হয়। পুলিশ সুপার রামজি শ্রীবাস্তব জানিয়েছেন, তিন নাবালকের মধ্যে ১৬ বছর কিশোর নীল ছবিতে আসক্ত হয়ে পড়েছিল। তার সম্পর্ক তৈরি হয়েছিল মৃত বন্ধুর দিদির সঙ্গে। কোনওভাবে অভিযুক্তের পর্ন আসক্তির কথা জানাজানি হয়ে যায়। মৃতের দিদির সঙ্গে ব্রেক-আপ হওয়ার ভয়ে আরও দুই সঙ্গীকে নিয়ে ১২ বছরের বন্ধুকে খুন করে সে। এমনটাই অভিযুক্ত পুলিশকে বয়ান দিয়েছে। এদিকে মৃতের বাবার অভিযোগ, তিনজন অভিযুক্ত তার বড় মেয়ের শ্লীলতাহানি করেছিল। আমার ছেলে বলেছিল, এর পরে এই ধরনের কাজ করলে সে বাবা-মাকে জানিয়ে দেবে।নৃশংস হত্যালীলা! ১২ বছরের বালককে সাইকেলের চেন পেঁচিয়ে মাথা থেঁতলে খুন, গ্রেফতার ৩ নাবালক
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
১৬ মে ২০২৩, ০৮:৩০
আরও খবর
জাহাজে হামলায় ভারতীয় নাবিকের মৃত্যু: ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের
আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা: ইউপিতে শিশু সন্তানের জবানবন্দিতে গ্রেফতার মদ্যপ স্বামী
সুপ্রিম এজলাসে প্রধান বিচারপতিকে গালিগালাজ: গ্রেফতার লখনউ বিশ্ববিদ্যালয়ের আইন ছাত্র প্রতাপ সিং
নাবালকদের জন্য নিষিদ্ধ হতে পারে অনলাইন গেম! কেন্দ্রকে নোটিশ হাইকোর্টের
তেলঙ্গানায় নৃশংস হত্যাকাণ্ড: স্ত্রী-সন্তান ও পকসো মামলার অভিযোগকারিণী-সহ একই রাতে ৬ জনকে খুন
তেলঙ্গানায় নৃশংস হত্যাকাণ্ড: স্ত্রী-সন্তান ও পকসো মামলার অভিযোগকারিণী-সহ একই রাতে ৬ জনকে খুন
পাথর খাদানে হুড়মুড়িয়ে ভাঙল পাহাড়, স্তূপের নিচে চাপা পড়ে বিহারের ৮ শ্রমিকের মৃত্যু
পাথর খাদানে হুড়মুড়িয়ে ভাঙল পাহাড়, স্তূপের নিচে চাপা পড়ে বিহারের ৮ শ্রমিকের মৃত্যু
ভারতে মাদক মামলায় ধৃত ৭৪৭ বিদেশী নাগরিক: শীর্ষে নেপাল ও নাইজেরিয়া, ৫ বছরের মধ্যে রেকর্ড গ্রেফতার এনসিবি-র
ভারতে মাদক মামলায় ধৃত ৭৪৭ বিদেশী নাগরিক: শীর্ষে নেপাল ও নাইজেরিয়া, ৫ বছরের মধ্যে রেকর্ড গ্রেফতার এনসিবি-র
তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, কর্নাটক থেকে গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক
তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, কর্নাটক থেকে গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক
অন্ধ্রে ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৮ শ্রমিক, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর
অন্ধ্রে ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৮ শ্রমিক, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর
কুয়েত বিমানবন্দরে ইরানের বিমান হানা, ভাগ্নির বিয়েতে বাড়ি ফেরার পথে নিহত উজ্জয়িনীর মনজুর
কুয়েত বিমানবন্দরে ইরানের বিমান হানা, ভাগ্নির বিয়েতে বাড়ি ফেরার পথে নিহত উজ্জয়িনীর মনজুর
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র