পুবের কলম,ওয়েবডেস্ক: এবার বোরকার ওপর নিষেধাজ্ঞা জারি করল ইউরোপের দেশ সুইৎজারল্যান্ড। এর আগে ইউরোপের আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ নিয়েছিল। বোরকার ওপর নিষেধাজ্ঞা জারি করা দেশগুলোর মধ্যে আছে ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রিয়া ও নেদারল্যান্ডস। এবার সেই পথে হাঁটল সুইৎজারল্যান্ডও। নতুন করে এই পদক্ষেপে ইউরোপীয় মুসলিমদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
বুধবার সুইস পার্লামেন্টের নিম্নকক্ষে এই সংক্রান্ত বিল পাস হয়। তাতে বলা হয়েছে, সুইৎজারল্যান্ডের জনবহুল জায়গায় নাক, মুখ ও চোখ ঢেকে রাখা যাবে না বা বোরকা পরা অবৈধ বলে বিবেচিত হবে। এই নির্দেশ অমান্য করলে ১,০০০ সুইস ফ্র্যাঙ্ক বা ১,১০০ মার্কিন ডলার জরিমানা করা হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ হল এক লক্ষ টাকার মতো। সুইস পার্লামেন্টের নিম্নকক্ষে বোরকা ও মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন ১৫১ জন সংসদ এবং বিপক্ষে ভোট দিয়েছেন ২৯ জন সাংসদ। এই বিলটি আগেই সবুজ সংকেত পেয়েছিল সুইস পার্লামেন্টের উচ্চকক্ষে। এর আগে ২০২১ সালে দেশটিতে এ সংক্রান্ত একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এই গণভোটে ৫১ শতাংশ মানুষ বোরকা নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছিলেন। সুইৎজারল্যান্ডের সংগঠন ‘এগারকিনজেন কমিটি’ ২০১৬ সাল থেকেই জনবহুল স্থানে বোরকা এবং মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার জন্য প্রচেষ্টা শুরু করে।আরও পড়ুন:
এরপর ২০২১ সালে ওই ভোট হয়।
গণভোটের ফলাফলকে স্বাগত জানিয়ে সুইৎজারল্যান্ডের জাতীয়তাবাদী সুইস পার্টি বলে, এটি ইসলামের বিরুদ্ধে তাদের একটি বড় জয়। তবে নতুন নিয়মে কিছু ছাড়ও দেওয়া হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান, স্থানীয় রীতিনীতি সম্পর্কিত অনুষ্ঠান এবং থিয়েটারে অভিনয়ে বোরকা পরা যাবে। সুইৎজারল্যান্ডের মোট জনসংখ্যা আনুমানিক ৮৯ লক্ষ। এখানে ৬২.৬ শতাংশ মানুষ খ্রিষ্টান এবং ৫.৪ শতাংশ মুসলিম রয়েছে। দেশের প্রায় ৩০% মানুষ কোনও ধর্মে বিশ্বাস করে না।আরও পড়ুন: