আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার কেন্দ্র সুপ্রিম কোর্টে ১২৪ ধারার পক্ষেই সওয়াল করলো। কেদারনাথ সিং বনাম বিহার সরকারের মামলায় দেশদ্রোহ দমনকারী এই আইনের সমর্থন করেন সরকার পক্ষের আইনজীবী।কেন্দ্রের আইনজীবী শীর্ষ আদালতের শুনানি তে বলেন এখন এই আইন নিয়ে পুন বিবেচনার কোন প্রয়োজন নেই।
আরও পড়ুন:
প্রধান বিচারপতি এন ভি রামান্না, বিচারপতি সূর্য কান্ত এবং হিমা কোহলির সমন্বয়ে গঠিত তিন বিচারপতির একটি বেঞ্চ ৫ মে বলেছিল যে ১০মে রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত ঔপনিবেশিক যুগের শাস্তিমূলক আইনকে চ্যালেঞ্জ করার আবেদনগুলি উল্লেখ করা হবে কিনা সেই আইনি প্রশ্নে ১০ মে শুনানি হবে।
আরও পড়ুন:
কেদারনাথ বনাম বিহার সরকারের মামলা এই দেশদ্রোহী আইনকে দৃঢ় করেছে। এটি একটি প্রতিষ্ঠিত আইন। যা নিয়ে কোনও পুনর্বিবেচনার প্রয়োজন নেই। আর উচ্চতর বেঞ্চে এই মামলা স্থানান্তর না করে নতুন কোনও সিদ্ধান্ত নেওয়াও সম্ভব নয়।
এমনটাই জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী।আরও পড়ুন:
কি এই কেদারনাথ সিং মামলা। ১৯৬২ সালের বিখ্যাত কেদারনাথ সিং মামলার সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক সাংবাদিক নিরাপত্তা পাবেন।’ ১৯৬২ সালের সেই মামলায় সরকারি কার্যকলাপের সমালোচনা করা এক সাধারণ নাগরিকের বিরুদ্ধে ১২৪এ (রাজদ্রোহ) ধারায় মামলা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট সেই অভিযোগ খারিজ করে দেয়। ১০ মে এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: