পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ২৬ আগস্ট অবসর নিতে চলেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি এন ভি রামানা। এর পরবর্তী বিচারপতি হিসেবে ইউইউ ললিতের নাম প্রস্তাব করেছেন এন ভি রামানা। দেশের পরবর্তী বিচারপতি কে হবেন, সেই নামের সুপারিশ চেয়ে কেন্দ্র সরকারের তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজিজু প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে পরবর্তী বিচারপতির নাম জানতে চান।
সেই চিঠির উত্তরে বৃহস্পতিবার পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করলেন দেশের বর্তমান প্রধান বিচারপতি এন ভি রামানা।আরও পড়ুন:
দেশের শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে উদয় উমেশ ললিতের নাম প্রস্তাব করেছেন তিনি। উদয় উমেশ ললিত হবেন সুপ্রিম কোর্টের ৪৯ তম প্রধান বিচারপতি। দেশের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলে বিচারপতি এস এম সিক্রির পর তিনি দ্বিতীয় প্রধান বিচারপতি হবেন যিনি বার থেকে সরাসরি শীর্ষ আদালতের বেঞ্চে জায়গা করে নিয়েছিলেন।
আরও পড়ুন:
দেশের প্রধান বিচারপতি নির্বাচনের নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতি, পরবর্তী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। সেই প্রথা অনুযায়ীই বিচারপতি এন ভি রামানার পর সবচেয়ে প্রবীণ হলেন বিচারপতি ইউ ইউ ললিত। তবে প্রধান বিচারপতির পদে নিয়োগ হলে খুব কম সময়ের জন্য তিনি পদে থাকবেন। কারণ চলতি বছরের ৮ নভেম্বর তিনি অবসর নেবেন।