পুবের কলম ওয়েবডেস্কঃ চারদিনের দিল্লি সফর সেরে বৃস্পতিবার সকালেই ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনই  এসএসকেএম হাসপাতালে একাধিক পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । নিজের বক্তব্যে মমতা বলেন এসএসকেম হল সেন্টার ফর এক্সেলেন্সি। বহু দূরদুরান্ত থেকে মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন।

তাই সুষ্ঠু  চিকিৎসা অত্যন্ত দরকার।উল্লেখ্য গত রবিবার রাতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে রোগী মৃত্যুর ঘটনায় ব্যপক গোলমাল হয়। রোগীর  আত্মীয়দের হাতে প্রহৃত হন জুনিয়র চিকিৎসকরা। এইদিন মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে বলেন রাতেও হাসপাতালে থাকুন সিনিয়র চিকিৎসকরা।
অকারণে রেফার করে দেওয়া নেওয়া নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন রেফার করে দেওয়ার প্রবণতা এড়াতে হবে। এইদিন চিকিৎসাধীন রোগীদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।

এসএসকেমে একাধিক প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, রাতেও থাকুন সিনিয়র চিকিৎসরা,বললেন মমতা

এসএসকেম হাসপাতালে ১০০ টি শয্যা বিশিষ্ট পেডিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্টের নতুনভাবে সংস্কার করা প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্পোর্টস মেডিসিন পরিষেবারও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। এছাড়াও তা ছাড়াও সাততলা হোস্টেল বিল্ডিং ১০ তলা ক্যান্সার হাব যেখানে অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা সুযোগ পাওয়া যাবে।