পুবের কলম,ওয়েবডেস্ক: চিনের পরমাণু অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে বেড়েছে। আমেরিকা বলছে, চিন গত এক বছরে তার পারমাণবিক অস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে এবং এখন দেশটির হাতে প্রায় ৫০০ পরমাণু ওয়ারহেড রয়েছে। পেন্টাগনের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে চিনের পরমাণু অস্ত্রভাণ্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে চিন তার এই অস্ত্রাগার দ্বিগুণ করে ১,০০০ ওয়ারহেড করার আশা করছে। তবে চিন ‘নো-ফার্স্ট স্ট্রাইক’ অর্থাৎ আগে হামলা না করার নীতিতেই প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে এতে বলা হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিনের এই অস্ত্রভাণ্ডার যেভাবে বৃদ্ধি পেয়েছে তা আগের অনুমানকে ছাড়িয়ে গেলেও বেজিংয়ের সেই মজুদ এখনও রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের চেয়ে কম। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে, রাশিয়ার কাছে প্রায় ৫ হাজার ৮৮৯টি ওয়ারহেডের পারমাণবিক অস্ত্রাগার রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের রয়েছে ৫ হাজার ২৪৪টি। এর আগে ২০২১ সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগ অনুমান করেছিল, চিনের কাছে প্রায় ৪০০টি ওয়ারহেড রয়েছে। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ইতিমধ্যেই ঘোষণা করেছেন, চিন ২০৪৯ সালের মধ্যে একটি ‘বিশ্বমানের সামরিক বাহিনী’ তৈরি করবে। ২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকেই তিনি দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক করার চেষ্টা করে চলেছেন। মার্কিন কর্মকর্তাদের মতে, সম্ভবত ২০২২ সালে বেজিং তিনটি নতুন ক্লাস্টার মিসাইল সাইট নির্মাণ শেষ করেছে।চিনের পরমাণু অস্ত্র ব্যাপক হারে বেড়েছে
ইমামা খাতুন
প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৩, ০৮:৫৭
আরও খবর
অরুণাচলের ২৭টি স্থানের ভারতীয় নামকরণ নিয়ে চীনের আপত্তি, 'অবৈধ' বলে দাবি বেজিংয়ের
মার্কিন আদালতে বড় স্বস্তি গৌতম আদানির, জালিয়াতি ও ঘুষের মামলা খারিজ
ইরানের জাতীয় নিরাপত্তায় বড় রদবদল, শীর্ষ পদে সাবেক আইআরজিসি প্রধান রেজাই
কসোভোর পার্লামেন্টে তুমুল উত্তেজনা, প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন এমপি
১০০ বছর পর সৌদির মরুভূমিতে ফিরল অনাগার, জন্ম নিল নতুন শাবক
১০০ বছর পর সৌদির মরুভূমিতে ফিরল অনাগার, জন্ম নিল নতুন শাবক
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার জোরাল ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার জোরাল ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি
ইতিহাসের উষ্ণতম গ্রীষ্ম পার করল পশ্চিম ইউরোপ, দাবানলের আশঙ্কা
ইতিহাসের উষ্ণতম গ্রীষ্ম পার করল পশ্চিম ইউরোপ, দাবানলের আশঙ্কা
ক্যানসারে আক্রান্ত জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, মুখ খুললেন ছেলে হান্টার
ক্যানসারে আক্রান্ত জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, মুখ খুললেন ছেলে হান্টার
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ