পারিজাত মোল্লা: শুক্রবারই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দুটি আবেদন খারিজ করেছে।দুটি আবেদনই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাস ঘিরে।এক, নিয়োগ দুর্নীতি মামলায় বেঞ্চ বদল।দুই, সংশ্লিষ্ট বেঞ্চের পর্যবেক্ষণ মিডিয়ায় না প্রকাশ করা ঠিক এইরকম পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি তলব করলো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার 'আইনজীবী' স্বামী কে। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে ।
আরও পড়ুন:
সেই সংক্রান্ত মামলায় ওই ব্যক্তিকে আজ অর্থাৎ শনিবার ভবানীভবনে তলব করেছে সিআইডি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে ।সেই অভিযোগের তদন্তে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি ওই ব্যক্তিকে, শনিবার ভবানীভবনে তলব করেছে । আজ বেলা ১১টার মধ্যে ভবানীভবনের আসতে বলা হয়েছে তাঁকে । সিআইডি সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে ।
সিআইডির সূত্র থেকে জানা গিয়েছে,- বিচারপতি অমৃতা সিনহার স্বামী একজন আইনজীবী । এক বিধবা বৃদ্ধা এবং তাঁর মেয়েকে ক্ষমতার অপব্যবহার করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে' । এই নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে । এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ।তারপরই এই ঘটনায় সিআইডি তদন্ত শুরু হয় । সুপ্রিম কোর্টের তরফে এই মামলায় বলা হয়েছে, -'বাড়তি পদক্ষেপ করা যাবে না '। তবে গত ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট জানায়, -'আইন অনুযায়ী পদক্ষেপ করা যেতে পারে' । তার পরই জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব করল সিআইডি ।আরও পড়ুন:
যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই এই নিয়ে সিআইডি-র তরফে কেউ কিছু বলতে নারাজ । তবে সিআইডির একটি সূত্র থেকে জানা গিয়েছে, -'ওই অভিযুক্ত আইনজীবীর কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হবে ।
তার অভিযোগকারীদের বয়ানের সঙ্গে বিষয়টি মিলিয়ে দেখা হবে' । প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে কলকাতা হাইকোর্টের যে সব বিচারপতিরা প্রচারের আলোয় এসেছেন, তাঁদের মধ্যে অন্যতম বিচারপতি অমৃতা সিনহা । বিভিন্ন সময় বিভিন্ন মামলায় তাঁর নানা পর্যবেক্ষণ ও মন্তব্য, তাঁকে সংবাদমাধ্যমে আলোচিত করেছে এবং করছে । বিশেষ করে পঞ্চায়েত মামলা ও নিয়োগ দুর্নীতি মামলাগুলিতে তাঁর বিভিন্ন পর্যবেক্ষণ, মন্তব্য ও নির্দেশ নিয়ে আলোচনা হয়েছে । সরগরম হয়েছে রাজ্য রাজনীতিতে । এখনও নিয়োগ দুর্নীতি মামলা তাঁর এজলাসেই শুনানি হচ্ছে ।আরও পড়ুন:
নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলাও তিনি শুনছেন ।যে মামলায় গত বৃহস্পতিবার মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমরই মধ্যে বিচারপতি সিনহার স্বামীকে তলব করল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। একটি সম্পত্তি সংক্রান্ত মামলায় এক বৃদ্ধা ও তাঁর মেয়েকে হুমকি দেওয়ার অভিযোগে বিচারপতি অমৃতা সিনহার 'আইনজীবী' স্বামীকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন:
আজ অর্থাত্ শনিবার বেলা ১১টায় বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও এই ঘটনায় এর আগেও একবার তাঁকে তলব করেছিল সিআইডি। গত ১ ডিসেম্বর বিচারপতি স্বামীকে এই মামলায় রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই রক্ষাকবচ প্রত্যাহার করে সিআইডিকে আইনি পদক্ষেপ করার অনুমতি দেয় শীর্ষ আদালত। ঠিক কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে?
আরও পড়ুন:
অভিযোগ, বছর ৬৪-র এক বৃদ্ধা ও তাঁর মেয়েকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছিলেন তাঁর কিছু আত্মীয়। সেই মামলায় ওই বৃদ্ধা ও তাঁর মেয়েকে হুমকি দেন তিনি। এমনকী মারধরও করা হয়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে নাকি সিআইডির হাতে। আজ অর্থাৎ শনিবার রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির অফিস ভবানী ভবনের দিকে তাকিয়ে অনেকেই।