পুবের কলম প্রতিবেদক: ওয়ার্ডের বসতি এমন অনেক নাগরিক রয়েছেন যার দেখভালের কেউ নেই! যেমন কেউ স্বামী ও সন্তানহীন। কিংবা কেউ বা হারিয়েছেন প্রিয়জনকে। বেছে নিয়ে 'বিশেষ' এমন ওয়ার্ড নাগরিকদের পাশে দাঁড়াতে উদ্যোগী বিধাননগর পুর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীশ মুখার্জি।
আরও পড়ুন:
এই উদ্যোগকে চালিয়ে নিয়ে যেতে 'মা অন্নপূর্ণা' নামে নতুন একটি প্রকল্প চালু করেছেন কাউন্সিলর।
যেখানে নিজ ওয়ার্ড কেষ্টপুর অঞ্চলের 'অসহায়' নাগরিকদের ওই প্রকল্পের আওতায় এনে বছরভর তাদের খাদ্য সামগ্রী'র যোগান দেবেন মনীশবাবু। অভিনব এই কর্মসূচির উদ্দেশ্য হিসেবে সংশ্লিষ্ট ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান মনীষ মুখার্জি বলেন, 'মা অন্নপূর্ণা প্রকল্পের মধ্য দিয়ে ওয়ার্ডের বসতি অসহায়দের একই ছাদের তলায় এনে সরকারি রেশন ব্যবস্থার আদলে নিয়মিত খাদ্য সামগ্রী প্রদান করবেন তিনি। এই কর্মসূচি চালিয়ে নিয়ে যেতে প্রকল্পের অন্তর্ভুক্তদের ওয়ার্ড থেকে একটি রেশন কার্ড তুলে দেওয়া হয়েছে। যা দেখিয়ে ওই গ্রাহক ব্যক্তিরা ২৪ নম্বর ওয়ার্ড অফিস থেকে মাসের যাবতীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন'।কাউন্সিলর মনীশবাবুর মস্তিষ্কপ্রসূত মাসিক ওই রেশন বন্টন প্রকল্প থাকছে, চাল, ডাল, লবন, হলুদ, মরিচ, চিনি, চা, বিস্কিট-সহ কমবেশি ১৫-১৬ প্রকার খাদ্যদ্রব্য সামগ্রী।
অক্ষয় তৃতীয়া এবং ঈদ জোড়া উৎসবের দিনে 'শুভ' ওই প্রকল্পের পথ চলা শুরু হয়েছে। কাউন্সিলর মনীশবাবু ওই প্রকল্পের সূচনা পর্বে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অদিতি মুন্সি ও পুর মেয়ার-ইন পরিষদের সদস্য জেলা যুব নেতা দেবরাজ চক্রবর্তী সহ অনেকেই।আরও পড়ুন:
সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটি সূত্রে খবর, প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে কমবেশি ৫০ জন ব্যক্তির খাদ্য সামগ্রী তুলে দেওয়া গেছে। এরই মাস খানেক আগে 'মা মমতা' নামের আরও একটি প্রকল্প চালু করেছেন মনীশবাবু। সেই প্রকল্পে কাউন্সিলরের আশীর্বাদস্বরূপ বিবাহযোগ্য পাত্রীরা পাচ্ছেন পছন্দমতো বিয়ের বেনারসী শাড়ি।