পুবের কলম ওয়েবডেস্কঃ বুধবার দুপুর পৌনে একটা নাগাদ সাঁকরাইলের ৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি চিপস কারখানায় বিধবংসী আগুন লাগে। গাড় কালো ধোঁয়ায় ঢেকে যায় জাতীয় সড়ক। থমকে যায় গাড়ির গতি।
আরও পড়ুন:
শটসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা বলে দমকলের প্রাথমিক ধারনা।
আগুন নেভাতে ভেঙে দেওয়া হচ্ছে কারখানার দেওয়াল।এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের সাতটি ইঞ্জিন। জানা যাচ্ছে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে চিপস সহ নানা ধরণের জাঙ্ক ফুড প্রস্তুত হত ওই কারখানায়, এরফলে মজুত থাকত প্রচুর পরিমাণ ভোজ্য তেল।
সেই তেলের ড্রামেও ধরে যায় আগুন। যে সময় আগুন লাগে সেই সময় অনেক শ্রমিক কারখানার ভেতরে কর্মরত ছিলেন। তাদের ধীরেধীরে বার করে আনা হয়। কারখানার ভেতরে এখনও কেউ আটকে আছে কিনা তা অবশ্য জানা সম্ভব হয়নি।