আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের দ্বিতীয় দিনেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রখ্যাত গীতিকার ও কবি জাভেদ আখতার।
আরও পড়ুন:
মঙ্গলবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন জাভেদ আখতার। গতকালই দিল্লি পৌঁছেছেন মমতা। রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।
আরও পড়ুন:
এ ছাড়াও রয়েছেন প্রাক্তন বিজেপি নেতা সুধীন্দ্র কুলকার্নি।
তাঁদের ওই সাক্ষাতের বিশেষ তাৎপর্য রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।আরও পড়ুন:
একুশের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যান তখনও এই প্রবাদপ্রতিম গীতিকার সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
আরও পড়ুন:
এই বিশিষ্ট কবি ও গীতিকার প্রত্যক্ষ রাজনীতি না করলেইও একাধিক বার সরব হয়েছেন কেন্দ্রের মোদি সরকারের একাধিক সিন্ধান্তের বিরুদ্ধে।
আরও পড়ুন:
আজ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর একাধিক ইস্যুতে কথা হয় দুজনের। তবে কি বিষয় নিয়ে তাঁরা কথা বলেছেন তা নিয়ে কেউই প্রকাশ্যে কোন মন্তব্য করেননি ।
আরও পড়ুন:
উল্লেখ্য জুলাই মাসেই যে সাক্ষাৎ হয় তাতে জাভেদ বলেছিলেন দেশজুড়ে পরিবর্তন চাই, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই নেত্রী যিনি শুধু মাত্র পরিবর্তন চান। যেমনটা সম্ভব হয়েছে বাংলায়।
আরও পড়ুন:
তবে এবারের সফরে কংগ্রেসের অন্তঃবর্তী প্রেসিডেন্ট সোনিয়া গান্ধির সঙ্গে দেখা হচ্ছেনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেই খবর।
আরও পড়ুন:
এইদিন প্রাক্তন বিজেপি নেতা তথা একসময়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াতঅটল বিহারী বাজপেয়ী এবং প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানীর রাজনৈতিক উপদেষ্টা ছিলেন সুধীন্দ্র। দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ সুধীন্দ্র কুলকার্নীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎকার উস্কে দিয়েছে অনেক রাজনৈতিক জল্পনা। অনুমান কির্তী আজাদের পাশাপাশি সুধীন্দ্রও যোগ দিতে পারেন তৃণমূলে।