পুবের কলম ওয়েবডেস্ক, কম বৃষ্টির কারণে গুজরাটের চার জেলা—দেবভূমি দ্বারকা, পোরবন্দর, জামনগর ও কচ্ছকে খরাপ্রবণ ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার গান্ধীনগরে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল কৃষিমন্ত্রী জিতু ভাগবানির উপস্থিতিতে এই ঘোষণা করেন। আগামী ১ নভেম্বর থেকে ত্রাণের ব্যবস্থা কার্যকর হবে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানান, এ বছর রাজ্যে মোট বৃষ্টিপাত হয়েছে গড়ের প্রায় ৮৯ শতাংশ। ১৫ অক্টোবর পর্যন্ত গত ৩০ বছরের গড়ের তুলনায় দেবভূমি দ্বারকায় বৃষ্টির ঘাটতি ৮৩.৫ শতাংশ, পোরবন্দরে ৬৯.১, জামনগরে ৫৬.৭ এবং কচ্ছে ৪২.৪ শতাংশ।
আরও পড়ুন:
ফসলের ক্ষতিতে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ মিলবে। প্রতি হেক্টরে ৮,৫০০ টাকা করে সর্বোচ্চ দুই হেক্টর পর্যন্ত সাহায্য দেওয়া হবে। খরাপ্রবণ এলাকার গবাদি পশুর শিবিরে প্রতি পশুর জন্য দু’মাস দৈনিক ৮০ টাকা দেওয়া হবে। পরে সেই খরচ বহন করবে রাজ্য।