১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডুনেডিনে কিউয়িদের হারিয়ে ইতিহাস গড়ল পাকিস্তানের মেয়েরা

পুবের কলম, ওয়েবডেস্ক: বিদেশের মাটিতে অভাবনীয় জয় তুলে নিয়ে ইতিহাস গড়ল পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল টিম নিউজিল্যান্ডকে। এবার দ্বিতীয় ম্যাচও জিতল তারা। আর তাতেই নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস গড়ল পাকিস্তানের মেয়েরা।

এ নিয়ে টি-২০ ক্রিকেটে বিদেশের মাটিতে প্রতিপক্ষের মাঠে মাত্র চারবার সিরিজ জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। সবার আগে ২০১৪ সালে তারা বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ জিতেছিল। তারপর ২০১৮ সালে শ্রীলঙ্কায় সিরিজ জিতেছিলেন বিসমাহ মাহরুফরা। সে বছরই অক্টোবরে আবার বাংলাদেশকে হারিয়েছিল পাকিস্তান। আর এবারে নিউজিল্যান্ডকে হারিয়ে নয়া রেকর্ড গড়ল বাবর আজমের দেশের মেয়েরা।

ডুনেডিনে আগে ব্যাট করে নিজেদের স্কোর বোর্ডে ১৩৭ রান তোলে পাকিস্তান। ওই দলের হয়ে মুনিবা আলী ৩৫, আলিয়া রিয়াজ ৩২ ও বিসমাহ মাহরুফ উল্লেখযোগ্য ২১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১২৭ রানে অলআউট হয় কিউয়িরা। রান তাড়া করতে নেমে ৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলেন হোয়াইট ফার্নসরা।এরপর আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি। তাদের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন হান্নাহ রোয়ের। পাকিস্তানের হয়ে ফাতিমা সানা ২২ রানে ৩ উইকেট পান।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডুনেডিনে কিউয়িদের হারিয়ে ইতিহাস গড়ল পাকিস্তানের মেয়েরা

আপডেট : ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার