পুবের কলম, মুম্বাই: রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির ৩ হাজার কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অর্থ পাচারের মামলার তদন্তের অংশ হিসেবে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ঋণ সংক্রান্ত জালিয়াতি মামলায় বড় ধাক্কা খেলেন শিল্পপতি অনিল আম্বানি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
আর্থিক তছরুপ ও অর্থ পাচারের মামলায় অভিযোগ উঠে রিলায়েন্স গ্রুপের দুই সংস্থার বিরুদ্ধে। অভিযোগ, এই দুই সংস্থা থেকে সাধারণ মানুষের অর্থ তছরুপ ও পাচার করা হয়েছে। ২০১৭ থেকে ২০১৯, এর মধ্যে ইয়েস ব্যাঙ্ক এই দুই সংস্থায় ৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করে। আর সেই বিনিয়োগগুলোই ২০১৯ সালের ডিসেম্বরে নন-পারফর্মিং অ্যাসেট বা খেলাপি ঋণে পরিণত হয়। ইডি’র দাবি, আম্বানির একাধিক কোম্পানি, যার মধ্যে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারও রয়েছে, সম্মিলিতভাবে ১৭ হাজার কোটি টাকারও বেশি ঋণের ‘ডাইভারশন’ করেছে।
অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। অনিলের বিরুদ্ধে সব মিলিয়ে ১৭ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। কার্যত গলা পর্যন্ত ঋণে ডুবে আর কমের প্রাক্তন কর্ণধার। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টাও করেছেন তিনি। কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিলের। একাধিক ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ এনেছে আর কম কর্তার বিরুদ্ধে।