উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর:  আগামীকাল দুপুরে জয়নগর থানার বহড়ু হাইস্কুলের মাঠে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন গঙ্গা সাগর থেকে হেলিকপ্টারে জয়নগর থানার উওর দুর্গাপুর মুচিপাড়া এলাকায় অস্থায়ী হেলিপ্যাডে নেমে দেড় কিমি দূরের বহড়ু হাইস্কুলের মাঠে সড়কপথে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত হবেন।

আর তার এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব। যুদ্ধকালীন ভিওিতে চলছে শেষ মূহূর্তের কাজ।

বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করছেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ চন্দ্র ঢালি।

জয়নগরের বহড়ু হাইস্কুলের মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি

সোমবার বেলায় শেষ মূহূর্তের কাজ পরিদর্শন করলেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ চন্দ্র ঢালি, বারুইপুর মহকুমা শাসক চিএদীপ সেন সহ আরো অনেকে।

এদিন বৈঠক করলেন জয়নগরের বিধায়ক, বারুইপুর পূর্ব এর বিধায়ক, মহকুমাশাসক, জয়নগর ১ ও ২ নং বিডিও, জয়নগর থানার আই সি, বারুইপুর এসডিপিও, অতিরিক্ত জেলাশাসক সহ বিভিন্ন দফতরের একাধিক আধিকারিকবৃন্দ।

জয়নগরের বহড়ু হাইস্কুলের মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি

ইতিমধ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের মুখ্যমন্ত্রীর ছবি সহ কাট আউট লাগানো হয়েছে।

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে জয়নগর এলাকায় কাটআউটে ছেয়ে গেছে। মুখ্যমন্ত্রী এদিন পরিষেবা প্রদানের পাশাপাশি একাধিক উদ্বোধন ও করবেন।

আর মোয়ার শহর বহড়ুতে এসে তিনি কি বার্তা দেন সেটার দিকে নজর সবার। লোকসভা ভোটের আগে ভোট প্রচার ও এর মধ্যে দিয়ে দক্ষিণ ২৪ পরগনায় হয়ে যাবে বলেই রাজনৈতিক মহলের ধারনা।