আইভি আদক, হাওড়া: রবিবার সাতসকালেই আগুন হাওড়া ময়দান সংলগ্ন দোকানে। পঞ্চাননতলা রোডের ওই দোকানের ফলস সিলিং থেকে এদিন আগুন লাগে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ধোঁয়ায় চারপাশ ভরে যায়।
আশপাশে আরও দোকান থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একে একে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে।আরও পড়ুন:

দমকল সূত্রে জানা গেছে, যে দোকানে আগুন লাগে সেখানে মুদিখানার মাল ছিল। দোকানের ফলস সিলিং থেকে আগুন ছড়িয়ে পড়ে।
প্রচুর মাল মজুত ছিল। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে। কারণ জানার চেষ্টা চলছে। পঞ্চাননতলা রোডে হাওড়া ময়দান সংলগ্ন দোকানে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।