তেহরান, ৯ মে: ইসরাইলকে যুদ্ধে পূর্ণমদত ও সামরিক অস্ত্র দিয়ে সহায়তা করে চলেছে আমেরিকা ও ব্রিটেন। সেই অভিযোগ তুলেই দেশ দুটির বিরুদ্ধে কড়া হল ইরান। আমেরিকা ও ব্রিটেন ওপর নিষেধাজ্ঞা দিল তেহরান। গত বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে ইব্রাহিম রাইসির সরকার।
প্রথম থেকেই ফিলিস্তিনিদের পক্ষে নিয়ে কথা বলতে দেখা গিয়েছে ইরানকে। গাজায় নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরাইল। যার বলি হতে হয়েছে ৩৪ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনিকে। তেল আবিবের অপরাধকে অন্ধভাবে সমর্থন করে আসছে লন্ডন ও ওয়াশিংটন। ফলে দেশ দুটির বিরুদ্ধে কড়া হল তেহরান।আরও পড়ুন:
সংবাদসংস্থা এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিকভাবে দেশ দুটিকে অপমান করতেই ইরানের এমন চতুর কৌশল। এর মাধ্যমে নিষেধাজ্ঞাকেই হাস্যকর জিনিষে রূপান্তর করতে চাইছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হামাসকে নির্মূলের নামে গাজার নিরীহ মানুষের ওপর গণহত্যা চালাচ্ছে তেল আবিব। মানবতাবিরোধী এই অপরাধকে নির্লজ্জভাবে সমর্থন করায় কিছু ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তাদের ওপর এই নিষেধাজ্ঞা।