পুবের কলম, ওয়েবডেস্ক: হজের নতুন বিধিমালা প্রকাশ করেছে সউদি আরবের হজ কর্তৃপক্ষ। হজের মৌসুম সামনে রেখে এই বিধিমালা প্রকাশ করা হয় যা আগামী বুধবার থেকে কার্যকর হবে।সউদি পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের ঘোষণা অনুযায়ী, হজের সময় মক্কায় প্রবেশ করতে সবাইকে সরকারি অনুমতিপত্র নিতে হবে। এবার হজের সময় কর্তৃপক্ষ নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা আরও বাড়াতে চায়। নতুন বিধিমালা সেই বৃহত্তর প্রচেষ্টার অংশ। এই নিয়ম সউদি নাগরিক এবং প্রবাসী বাসিন্দা উভয়ের জন্যই প্রযোজ্য হবে।
আরও পড়ুন:
নতুন এই নির্দেশনা হজের সময় নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখার বৃহত্তর প্রচেষ্টার অংশ এবং এটি সউদি নাগরিক ও বাসিন্দাদের উভয়ের জন্যই প্রযোজ্য। যাদের কাছে বৈধ কাগজপত্র থাকবে না, তাদের শহরের চারপাশে স্থাপিত নিরাপত্তা চৌকিতে ফেরত পাঠানো হবে।
আরও পড়ুন:
সউদি স্বরাষ্ট্র মন্ত্রকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আবশের ইনডিভিজুয়্যালস’ এবং ‘মুকিম’-এর মাধ্যমে অনলাইনে প্রবেশপত্র ইস্যু করা হচ্ছে। এটি ‘তাসরিহ’ নামক ইউনিফায়েড পারমিট সিস্টেমের সঙ্গে যুক্ত। কর্মরত প্রবাসীরা হজ মৌসুমে সউদি আরবের ডিজিটাল ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণ সংযুক্ত থাকার কারণে পাসপোর্ট অফিসে না গিয়েও এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।নতুন নিয়ম অনুযায়ী, নিম্নলিখিত একটি নথি থাকলেই কেবল মক্কায় প্রবেশ করা যাবে--
এক. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, পবিত্র স্থানগুলোতে কাজের জন্য বৈধ অনুমতিপত্র।
আরও পড়ুন:
দুই. মক্কায় নিবন্ধিত বসবাসের প্রমাণপত্র (ইকামা)।
আরও পড়ুন:
তিন. সরকারিভাবে ইস্যু করা হজ পারমিট।
আরও পড়ুন:
এই নীতিমালার লক্ষ্য হলো মক্কায় প্রবেশ সহজ করা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা এবং লাখ লাখ হজযাত্রীর আগমনের প্রস্তুতি নেওয়ার সময় নিরাপত্তা জোরদার করা।
আরও পড়ুন:
সউদি হজ ও ওমরাহ মন্ত্রক জোর দিয়ে বলেছে, হজযাত্রীকে অবশ্যই ‘নুসুক’ নামের সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে হজ পারমিট সংগ্রহ করতে হবে। এটি ডিজিটাল সমন্বিত ব্যবস্থা ‘তাসরিহ’-এর সঙ্গে যুক্ত। মন্ত্রক আরও স্পষ্ট করে বলেছে, ওমরাহ, ভিজিট বা টুরিস্ট ভিসায় হজ পালনের অনুমতি মিলবে না।
কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে প্রচারিত ভুয়ো হজ ক্যাম্পেইন সম্পর্কে সতর্ক করেছে। এসব ক্যাম্পেইনে যেখানে লাইসেন্সবিহীন আবাসন বা পরিবহনের প্রস্তাব দেওয়া হয়। নাগরিক ও বাসিন্দাদের জরুরি হটলাইন বা স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে এ ধরনের লঙ্ঘনের রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।আরও পড়ুন:
♦ প্রয়াত পোপ ফ্রান্সিস, নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ জানাল ভ্যাটিকান
আরও পড়ুন:
এছাড়া, হজ ও ওমরাহ মন্ত্রক ঘোষণা করেছে, হজ মৌসুমের আগে, সউদি আরবে অবস্থানকারী ওমরাহ ভিসা ধারীদের জন্য ২৯ এপ্রিল হলো দেশত্যাগের শেষ তারিখ। সউদি সরকার সতর্ক করেছে, এই তারিখের পরে অবস্থানকারী ওমরাহ যাত্রীদের প্রত্যাবাসন, কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা করা হবে। এই তারিখের পরেও অবস্থান করা সউদি আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে।
আরও পড়ুন:
সউদি আরব সরকার এর আগে ঘোষণা করেছে, ভিসার নিয়মনীতি লঙ্ঘনকারী এবং ২৯ এপ্রিলের সময়সীমার মধ্যে দেশ ত্যাগ করতে ব্যর্থ ওমরাহ যাত্রীদের বিরুদ্ধে প্রত্যাবাসন ও কারাদণ্ডসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই তারিখের পরে অবস্থান করা একটি আইনি অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এর জন্য বড় অঙ্কের জরিমানা, কারাদণ্ড এবং সউদি আরব থেকে ফেরত পাঠানো হতে পারে।