পুবের কলম, ওয়েবডেস্ক: মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। এসএস রাজপুত নামের এক কর্মী ও মহিলা সহ মোট তিনজনের নামের নতুন করো এফআইআর দায়ের করল হেয়ার স্ট্রিট থানা। অভিযোগ, যেদিন রাজভবনের অস্থায়ী মহিলা হেনস্থার শিকার হয়েছিলেন, সেদিন তাঁকে রাজভবন থেকে বেরোতে বাধা দিয়েছিলেন ওই তিন জন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় আদালতে গিয়ে অভিযোগকারিণী ম্যাজিস্ট্রেটের কাছে প্রায় পাঁচ ঘণ্টা ধরে গোপন জবানবন্দি দিয়েছেন। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর কী করণীয়, তা জানতে সংবিধান এবং আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছে লালবাজার। সেখান থেকেই জানা গিয়েছে, রাজভবনের কর্মীদের বিরুদ্ধে তদন্তে কোনও বাধা নেই।