কলকাতা, ২১ জানুয়ারি: ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধন নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমার ধর্ম আমাকে কোনও উপাসনালয়কে গ্রহণ করতে এবং আলিঙ্গন করতে শেখায়নি, সেটা মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বারই হোক না কেন, যেখানে ঘৃণা, হিংসা এবং নিরপরাধদের মৃতদেহের উপর নির্মিত হয়েছে।’ এর আগে রাম মন্দির নিয়ে বিশেষ কোনও মন্তব্য করেননি অভিষেক। রাম মন্দির উদ্বোধনের আগের দিন তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন:
My RELIGION has not taught me to accept and embrace a place of worship, whether it be a MANDIR, MASJID, CHURCH or GURUDWARA, which has been built over HATRED, VIOLENCE and the dead bodies of innocents. Period!
— Abhishek Banerjee (@abhishekaitc) January 21, 2024
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধনের দিনই কলকাতায় সর্বধর্ম সমন্বয়ে 'সংহতি মিছিল'-এর ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন কালিঘাট মন্দিরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তারপর হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিলেও উপস্থিত থাকবেন তিনি। সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরতে এই সংহতি মিছিলের আয়োজন করছে তৃণমূল। সমস্ত ধর্মের মানুষকে এই মিছিলে অংশগ্রহণের আবেদন জানানো হয়েছে।