পারিজাত মোল্লা: পুলিশের তোলাবাজির অভিযোগের একটি মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে বসে পুলিশের টাকা তোলার ভিডিয়ো রেকর্ডিং দেখেন বিচারপতি জয় সেনগুপ্ত। ওই রেকর্ডিংটি ডালখোলায় পাথরবোঝাই ট্রাক থেকে তোলা আদায়ের। সেই ছবিটির ভিত্তিতে সিআইডি-কে দ্রুত তদন্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন:
এই ভিডিয়োর ভিত্তিতে বিচারপতির পর্যবেক্ষণ, -'ভিডিয়ো ফুটেজ দেখে এটা স্পষ্ট, এটা একটা অতি গুরুতর অভিযোগ। এর ফরেনসিক পরীক্ষা করতে হবে'। সম্প্রতি উত্তরবঙ্গের ডালখোলায় পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠে। একটি ভিডিয়ো আদালতে পেশ করা হয়। পাথর বোঝাই ট্রাক থেকে তোলা তুলছে পুলিশ।
ভিডিয়োতে দেখা যায়, -'ওই দুটি ট্রাকের বৈধ কাগজপত্র ছিল না। এই কারণ দর্শায় পুলিশ। টাকা না দেওয়ায় তাদের আটকেও দেওয়া হয়'। ভিডিয়োতে এমনও দেখা যায়, বেশ কিছু ট্রাক টাকা দিয়েছে। কিন্তু তাদের যে চালান দেওয়া হয়েছে, তাও জাল বলে অভিযোগ।এর ভিত্তিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। মামলাকারীর দাবি, -' একটা থানা সাড়ে ৪ হাজার টাকা চেয়েছে লরির চালকদের কাছ থেকে'।আরও পড়ুন:
বিচারপতি বলেন, “সরকার ওই অফিসারের নাম দেবে।
আমি দিচ্ছি না। রেকর্ডিং থেকে সব দেখা গিয়েছে, শোনাও গিয়েছে।”আরও পড়ুন:
বিচারপতি আরও জানিয়ে দেন, -' ঘটনার গুরুত্ব বুঝে এই মামলা সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হলো। নতুন এফআইআর করে তদন্ত করতে হবে সিআইডি-কে।’জাল’ চালান পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে'। এই মামলার পরবর্তী শুনানি ১৭ নভেম্বর।টাকা দিতে না চাওয়ায় পুলিশ লরি বাজেয়াপ্ত করে চালকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি।
সোমবার ওই মামলার শুনানিতে পুলিশের তোলাবাজি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।আদালত সূত্রে প্রকাশ , এরপরই পুলিশের বিরুদ্ধে ওঠা তোলাবাজির মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত।আরও পড়ুন:
এডিজি পদমর্যাদার অফিসারকে দিয়ে ঘটনার তদন্তের নির্দেশ আদালতে। আদালত সূত্রে জানা গেছে, ডালখোলায় পুলিশের জনৈক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে মামলা দায়ের হয়। মামলাকারীর অভিযোগ, -'গাড়ির উপযুক্ত কাগজপত্র থাকাসত্ত্বেও গাড়ির চালকের কাছ থেকে পুলিশের জনৈক সাব ইন্সপেক্টর সাড়ে চার হাজার টাকা দাবি করেন। ঘুষ দিতে না চাওয়ায় লরি বাজেয়াপ্ত করে একাধিক ধারায় মামলা করে পুলিশ'।
আরও পড়ুন:

সূত্রের খবর, পুলিশের বিরুদ্ধে তোলাবাজির ভিডিও এদিন আদালতে পেশ করেন অভিযোগকারী। এরপরই পুলিশকে তীব্র ভর্ত্সনা করেন বিচারপতি।ডালখোলায় পাথর বোঝাই ট্রাক থেকে পুলিশের তোলা তোলার ঘটনায় সিআইডি'কে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ভিডিয়ো ফুটেজের ফরেনসিক পরীক্ষা করতেও সোমবার সিআইডিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।