২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে গলার নলি কেটে খুন হিন্দু চিকিৎসক, গ্রেফতার গাড়ির চালক

পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানে এক হিন্দু চিকিৎসককে গলা কেটে খুন চালকের। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত হানিফ লেঘারি। মৃত চিকিৎসকের নাম ধর্মা দেব রাঠি। তিনি পাকিস্তানের হায়দরাবাদে একজন ডার্মাটোলজিস্ট ছিলেন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার চিকিৎসকের বাড়ির বাইরে তাকে খুন করেন তার গাড়ির চালক। ঘটনার পরের দিনই চিকিৎসক ধর্মা দেব রাঠির গাড়ির চালক হানিফ লেঘারিকে গ্রেফতার করে পুলিশ।

পাকিস্তানে সংবাদপত্রে পুলিশ এই বয়ান দিয়েছে। একটি ছুরি দিয়ে চিকিৎসকের গলার নলি কেটে তাকে খুন করে। বুধবার পুলিশ অভিযুক্ত চালক হানিফ লেঘারিকে তার বাড়ি খয়েরপুর থেকে তাকে গ্রেফতার করে।  চিকিৎসকের বাবুর্চি পুলিশকে জানান, বাড়ি ফেরার পথে দুজনের মধ্যে ঝগড়া হয়। রান্নাঘরের ছুরি নিয়ে খুন করে। তার পর চিকিৎসকের গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক।

আরও পড়ুন: এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী

পাকিস্তানের সংখ্যালঘু বিষয়ক প্রাদেশিক মন্ত্রী গিয়ান চাঁদ এসরানি ২৪ ঘন্টার মধ্যে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করার জন্য পুলিশের প্রশংসা করেছেন। তিনি নিহত ডাক্তারের পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মহিলা শাখার প্রধান ফরিয়াল তালপুর হত্যার নিন্দা করেছেন এবং ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন। তিনি ডাক্তারের পরিবারকেও আশ্বস্ত করেছেন যে বিচার হবে।

আরও পড়ুন: পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩

সর্বধিক পাঠিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানে গলার নলি কেটে খুন হিন্দু চিকিৎসক, গ্রেফতার গাড়ির চালক

আপডেট : ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার