১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘মহিলাদের ভাবাবেগে আঘাত, প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন’, শহিদ মিনার থেকে সরব অভিষেক

পুবের কলম, ওয়েবডেস্ক: শহিদ মিনারে তৃণমূলের ছাত্র যুব সমাবেশ থেকেই কেন্দ্র সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, যতদিন যাচ্ছে শক্তিশালী হচ্ছে তৃণমূল। আজ ট্রেলার দেখালাম, আগামিদিনে দিল্লিতে আন্দোলন হবে। বৃহত্তর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকি। বিজেপি ক্ষমতা এসে সড়ক, আবাস যোজনায় টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে। সমাবেশ থেকে অভিষেকের হুঙ্কার, বাংলা মানুষ মেরুদণ্ড বিক্রি করতে জানে না। বাংলার মানুষ মাতা নত করতে শেখেনি। মাথা নত করতে হলে ভগবান, আল্লাহর কাছে, জনতা জনার্দনের কাছে করব দিল্লির দাণবের কাছে নয়। বাংলার থেকে টাকা নিয়ে যাচ্ছে, আর বাংলা পাতে মারছে।
অভিষেক বলেন, তৃণমূল যা বলে তাই করে দেখায়। তৃণমূল এমনই একটি দল, যেখানে দলের কারুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিষেক বলেন, বিজেপি দোষ করলে আইনি আলাদা, আর তৃণমূলের জন্য আলাদা আইন। গত দুবছরে ১৫১টি কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে বাংলায়।
এ দিন অভিষেক দাবি করেন, সারদা কাণ্ডের সময় থেকেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি৷ কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অবশ্য এ দিনও দাবি করেছেন, গোটাটাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত৷ আমার পিছনে ইডি, সিবিআই লাগাতে হবে না৷ নারদা, সারদা, গরু, পাচার, কয়লা পাচার, কোথাও যদি আমার নাম প্রমাণিত হয়, তাহলে এই শহিদ মিনারে নিজে এসে মৃত্যুবরণ করব৷’

আরও পড়ুন: দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

অভিষেক প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, ২১-এর প্রচারে এসে মহিলাদের কুরুচিকর আক্রমণ, তাহলে তার প্রধানমন্ত্রীর পদ খারিজ হল না কেন? রাহুলের সাংসদ পদ খারিজ, তাহলে শুভেন্দুর মন্তব্য নিয়ে ব্যবস্থা হল না কেন?

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

আরও পড়ুন: বিএনপির ঐতিহাসিক জয়: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে এই তারেক রহমান?
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘মহিলাদের ভাবাবেগে আঘাত, প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন’, শহিদ মিনার থেকে সরব অভিষেক

আপডেট : ২৯ মার্চ ২০২৩, বুধবার