১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘ফালতু সেকুলারিজম দেখাই না’, ছাব্বিশের ভোটের আগে ফের স্বমহিমায় দিলীপ ঘোষ

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের আবহে ফের বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সল্টলেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মনিরপেক্ষতা ও হিন্দুত্ব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না এবং “ফালতু সেকুলারিজম” দেখায় না। দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী, দেশের সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে হিন্দুত্ব অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই দল সেই আদর্শেই চলে। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে ধর্মীয় মেরুকরণের ইঙ্গিত মিলছে।

এদিকে, বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কলকাতায় নেমেই মায়াপুরে ইসকন মন্দিরে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। এই সফরকে ঘিরেও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে— বিধানসভা ভোটের আগে হিন্দুত্বের বার্তা জোরদার করা হচ্ছে কি না, তা নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন: মহাকাল মন্দিরে যাবেনই দিলীপ, শিলান্যাসের আগেই স্পষ্ট বার্তা বিজেপি নেতার

অমিত শাহের মায়াপুর সফর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ইসকন একটি বিশ্ববিখ্যাত ধর্মীয় কেন্দ্র এবং সেখানে যাওয়ার আমন্ত্রণ অনেকদিন ধরেই ছিল। তাঁর মতে, সুযোগ পেলে সবারই মায়াপুর ঘুরে দেখা উচিত। দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন: পরপর দুই সভায় ডাক পেলেন না দিলীপ ঘোষ, দলের সঙ্গে কি সত্যিই দূরত্ব তৈরি হচ্ছে?

আরও পড়ুন: ২৬-এর নির্বাচনকে পাখির চোখ করে ঘরে ঘরে সার্ভে তৃণমূলের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ফালতু সেকুলারিজম দেখাই না’, ছাব্বিশের ভোটের আগে ফের স্বমহিমায় দিলীপ ঘোষ

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার