পুবের কলম, ওয়েবডেস্ক: যতক্ষণ না বাংলার সব মানুষ এনুমারেশন ফর্ম ফিলাপ করছেন ততক্ষণ পর্যন্ত তিনিও এই ফর্ম পূরণ করবেন না বলে সাফ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন,”গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গিয়েছেন। যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন,আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না।
”আরও পড়ুন:
বাংলায় এসআইআর শুরু হয়েছে। বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছে গিয়েছিলেন ৭৭ নম্বর বুথের বিএলও। মুখ্যমন্ত্রীর বাড়িতে দিয়ে এসেছেন এনুমারেশন ফর্ম। তারপরই নিজের এক্স হ্যান্ডেলে ওই পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: