পুবের কলম প্রতিবেদক: বারবার তিনি এড়িয়ে গেলেও কিছুতেই যেন পিছু ছাড়ছে না সিবিআই। ফের ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের সমন পেলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। আজ, বৃহস্পতিবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের যে অফিস রয়েছে, সেখানে অনুব্রত মণ্ডলকে হাজির হতে বলা হয়েছে। অবশ্য বুধবার বিকালেই কলকাতার উদ্দেশে বীরভূম থেকে রওনা দিয়েছেন অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন:
এ দিকে অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের তলব করা নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছে।
আদৌ তিনি সিবিআই দফতরে হাজির হবেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।আরও পড়ুন:
কলকাতায় রওনা দেওয়ার সময় অনুব্রত মণ্ডল জানান, তাঁর শরীর অসুস্থ। শুক্রবার ডাক্তার দেখানোর ব্যাপার আছে। তার জন্যই কলকাতায় যাচ্ছেন তিনি।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বুধবার সকালেই অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সাইগেল হোসেনের বোলপুর ও মুর্শিদাবাদের ডোমকলের বাড়িতে সিবিআই হানা দিয়েছে। এর আগে তাকে দুইবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।