পুবের কলম ওয়েবডেস্কঃ ১২৪ তম আইএফএ শিল্ড জিতল রিয়াল কাশ্মীর। ইস্টবেঙ্গল মাঠ এর দুর্দান্ত ফুটবল খেলে হায়দরাবাদের শ্রীনিধি এফসিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো উপত্যকার দল। উল্লেখ্য, গতবারও শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল কাশ্মীর। পরপর দুবার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয় চলতি দশকে নয়া নজির করল রিয়াল কাশ্মীর। উপত্যকায় মিলিটারি বুটের ধ্বনিও দমাতে পারেনি কাশ্মীরের ফুটবলারদের।
আরও পড়ুন:
এদিন শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে রিয়াল কাশ্মীর। যদিও স্রোতের বিরুদ্ধে গিয়ে প্রথম গোল করে শ্রীনিধি এফসি। নির্ধারিত সময়ের প্রায় শেষের দিকে মেসন রবার্টসন গোল করে সমতা ফেরান। অতিরিক্ত সময়ে দুর্দান্ত ফিনিশে জয় এনে দিলেন একসময়ের মোহনবাগানের উদ্ধারকর্তা ফ্রান গঞ্জালেস। প্রতিযোগিতার সেরা ফুটবলার নির্বাচিত হলেন রবার্টসন। সেরা কোচ কাশ্মীরের ডেভিড রবার্টসন।