পুবের কলম প্রতিবদেক: ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একাধিকবার সরব হতে দেখা গিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের বকেয়া মেটাতে সময় বেঁধে দিয়েছিলেন তিনি। তারপরও রাজ্যের বকেয়া পরিশোধ করেনি কেন্দ্রের বিজেপি সরকার। এমতবস্থায় রাজ্যই ১০০ দিনের কাজের টাকা দেবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
তাঁর ঘোষণা মত ইতিমধ্যে জেলায় জেলায় শিবির করে উপভোক্তাদের সেই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে।আরও পড়ুন:
এদিকে আবাস যোজনার বকেয়া টাকাও আটকে রেখেছে কেন্দ্র। মঙ্গলবার পুরুলিয়ার সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '১ এপ্রিলের মধ্যে কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার ১১ লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্যই।' রাজ্যের বকেয়া মেটাতে কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে ১১ লাখ বাড়ি আছে তালিকায়, যাঁরা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব, টাকাটা রাজ্য সরকার দেবে।'