পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন বিজেপি বিধায়ক। বৃহস্পতিবার দলে ‘উপেক্ষিতরাখার অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক বীরেন্দ্র রঘুবংশী। দলে গুরুত্ব না পেয়ে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ঘোষণা করেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে শিবপুর জেলার কোলারাস আসনের প্রার্থী তিনি।

সম্মুখ সমরে নির্বাচন, তাঁর আগে বিজেপি বিধায়কের পদত্যাগ ঘোষণায় অস্বস্তিতে পড়েছে শাসক দল বিজেপি।

 

মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বিষ্ণু দত্ত শর্মাকে নিজের পদত্যাগপত্রে পাঠিয়েছেন বীরেন্দ্র রঘুবংশী। তিনি পদত্যাগপত্রে লেখেন,গত তিন-পাঁচ বছরে তাঁর ব্যথার কথা মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে জানিয়েছেন। শীর্ষ নেতৃত্বকেও তাঁর সমস্যার কথা জানানোর পরও গুরুত্ব দেননি’।

তাঁর দাবি, ‘২০১৪ এবং ২০১৯ লোকসভা নির্বাচনে দলের জন্য একনিষ্ঠ ভাবে কাজ করেছি। এখন দলে নবাগতদেরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গোয়ালিয়র-চাম্বল বিভাগে আমার মতো দলের পুরনো কর্মীদের উপেক্ষা করা হচ্ছে’।

 

বীরেন্দ্র অভিযোগ করেছেন, তাঁকে এলাকার উন্নয়নমূলক কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। বিধায়ক সহ তাঁর অনুরাগীদের হয়রানি করা হচ্ছে। তাঁর নির্বাচনী এলাকায় দুর্নীতিবাজ লোকেদের দিয়ে সমস্যা তৈরি করছে।