পুবের কলম ওয়েব ডেস্কঃ বুধবার শেষ দফার ভোট। তার আগে শেষ প্রচারে কলকাতায় মেগা মিছিল শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার বিকেলে পূর্ব ঘোষণা মতোই সুকান্ত সেতু থেকে মিছিল শুরু করেন মমতা। ৫ বিধানসভা কেন্দ্র ছুঁয়ে মিছিল করবেন তৃণমূল নেত্রী। তাঁর সঙ্গে রয়েছেন, দলের সাংসদ, বিধায়কদের পাশাপাশি কয়েক হাজার কর্মী সমর্থক।
শেষ প্রচারে বাইকেও সওয়ার করেন মমতা।আরও পড়ুন:
তৃণমূলের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল এদিন মিছিল করা হবে। সেইমতোই এদিন তৃণমূলের মেগা মিছিল শুরু হয়। মিছিল শেষ হবে ভাবনীপুরে। এই মিছিলের পথে রয়েছে যাদবপুর, রাসবিহারী, বালিগঞ্জ, কসবা ও ভবানীপুর কেন্দ্র।
সুকান্ত ব্রিজ থেকে মিছিল শুরু হওয়ার পর ঢাকুরিয়া ব্রিজ, গোলপার্ক, গড়িয়াহাট ও শেষে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ভবানীপুরে পৌঁছবে। মিছিলে রয়েছেন এই সব কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের দেবব্রত মজুমদার, রাসবিহারীর দেবাশিস কুমার, বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ও কসবার জাভেদ খান এই মিছিলে "দিদি"র সঙ্গে হাঁটছেন। সব শেষে নিজের কেন্দ্রে যাবেন মমতা।আরও পড়ুন:
উল্লেখ্য, রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট বাজতেই মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন। নিজের কেন্দ্র ছেড়ে প্রায় গত দেড় মাস ধরে প্রচার চালিয়ে বেড়াচ্চেন মমতা। এই সময়ে তিনি তাঁর কেন্দ্র ভবানীপুরে প্রচারে দায়িত্ব দিয়েছিলেন ফিরহাদ হাকিমদের ওপর।