মোল্লা জসিমউদ্দিন: সোমবার কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে প্রযোজনীয় তথ্য দিতে পারল না স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ। উল্টে পুনরায় সময় চাইলো তাঁরা। স্কুল সার্ভিস কমিশনের এই ভূমিকায় চরম ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিসন বেঞ্চ। এদিন বিচারপতি বলেন, ''স্কুল সার্ভিস কমিশন প্রয়োজনীয় তথ্য দিতে না পারলে বলে দিক। আমরা সেই ভাবেই মামলার শুনানি করার ব্যবস্থা করব ।
কারণ কমিশন আদালতের কোনও প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারছে না। মামলায় সহযোগিতা করতে পারছে না'। এদিন এই মামলার শুনানি পর্বে বিচারপতি দেবাংশু বসাক বলেন, ''সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলায় শুনানি চলছে। অথচ স্কুল সার্ভিস কমিশন কোনও তথ্য দিতে পারছে না। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। আমি বুঝতে পারছি না কতদিন ধরে এই শুনানি পর্ব চলবে। কমিশন যদি তথ্য দিতে না পারে সেটা হলফনামা দিয়ে আদালতকে জানিয়ে দিক। আমরা সেইভাবেই মামলা এগিয়ে নিয়ে যাব ।"গত শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আদালতকে জানিয়েছিলেন, 'সোমবার আদালতের নির্দেশ মেনে যতটা সম্ভব তথ্য পেশ করবে কমিশন'।আরও পড়ুন:
এদিন চেয়ারম্যান আদালতে সশরীরে হাজির থাকলেও, তাদের আইনজীবী আদালতকে জানান, 'তথ্য সরবরাহ করতে আরও কয়েকদিন সময় লাগবে'।
কমিশনের এই ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আদালত ।আদালতের কাছে ফের সময় চাইলেন কমিশনের আইনজীবী। কমিশনের ভূমিকায় বিরক্ত ও ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিসন বেঞ্চ। 'কমিশন আদালতের কোনো প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারছে না। মামলায় সহযোগিতা করতে পারছে না কমিশন', মন্তব্য ক্ষুব্ধ বিচারপতির।